শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সকলকে কাজ করতে হবে-অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস

শহর প্রতিনিধি : বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে আমরা আজও স্রোতের মূল ধারায় আনতে পারিনি। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সকলকে কাজ করতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আজকের এই আয়োজন একটি ব্যতিক্রমধর্মী ভালো উদ্যোগ। এ ধরনের শিশুদের মেধার বিকাশে খেলাধুলার বিকল্প নেই।
সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের গ্রামীন খেলা ও ক্রীড়া উৎসব প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা গ্রামীন খেলা ও ক্রীড়া উৎসব প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান’র সভাপতিত্বে ও সম্প্রীতি বাক শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের শিক্ষিকা দীপা রানী মন্ডল’ র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুল । আলোচনা সভা শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রীড়া উৎসব প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, সাবেক নির্বাহী সদস্য মো. আলতাপ হোসেন, বিসিবির ডিস্ট্রিক্ট কোচ মুফাচ্ছিনুল ইসলাম তপু, সম্প্রীতি বাক শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল ইসলাম প্রমুখ। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা ও সম্প্রীতি বাক শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান