সোমবার, জুলাই ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকার না চাইলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: বদিউল আলম

সরকার না চাইলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, সরকার না চাইলে নির্বাচন কমিশন একা সুষ্ঠু নির্বাচন করতে পারে না। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই এবং নির্ধারিত সময়ে ভোটগ্রহণও জরুরি।

শনিবার (১৬ আগস্ট) এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের ভূমিকাই প্রধান’ শীর্ষক ছায়া সংসদে তিনি এ কথা বলেন।

এ সময় বক্তারা সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বদিউল আলম বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থাকলে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবে। তবে রাজনৈতিক দলসমূহ যদি হুন্ডা-গুন্ডা ও টাকার খেলায় মত্ত থাকে, তাহলে ভালো নির্বাচন সম্ভব নয়।

ছাত্র রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, লেজুরভিত্তিক ছাত্র রাজনীতি গ্রহণযোগ্য নয়। ছাত্ররা কোনো দলের লাঠিয়াল হতে পারে না। বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে পারে।

এছাড়া সংসদ নির্বাচনের পদ্ধতি নিয়ে তিনি বলেন, আসনভিত্তিক ও আনুপাতিক – উভয় পদ্ধতিরই সীমাবদ্ধতা রয়েছে। বর্তমান আলোচনায় নিম্নকক্ষ আসনভিত্তিক এবং উচ্চকক্ষ আনুপাতিক পদ্ধতিতে গঠনের প্রস্তাব রয়েছে।

অপরদিকে, সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নির্বাচনের সময় ঘোষণা হলেও জুলাই সনদ এখনো চূড়ান্ত হয়নি। সনাতন না পিআর পদ্ধতিতে নির্বাচন হবে, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ বিদ্যমান। সরকার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন না হলে দেশ এক ভয়াবহ সংকটের মুখোমুখি হতে পারে। গণতন্ত্র ও জাতির স্বার্থে রাজনৈতিক দলগুলোকে নিজেদের অবস্থান থেকে ছাড় দিয়ে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন এগিয়ে নিতে হবে।

এই প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিক দল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজকে পরাজিত করে বিজয়ী হয়।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক সাইদুর রহমান, জাকির হোসেন লিটন ও মো. হুমায়ূন কবীর।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খুনি সেনা কর্মকর্তা মেজর (অব.)বিস্তারিত পড়ুন

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

বাংলাদেশের সাধারণ পাসপোর্টে যুক্ত করা হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুরবিস্তারিত পড়ুন

চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া এখন শেষবিস্তারিত পড়ুন

  • জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল
  • নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি
  • হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে : চিফ প্রসিকিউটর
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • প্রক্সি দিয়ে সরকারি চাকরি: মন্ত্রণালয়ে যোগ দিতে গিয়ে ধরা ৪ জন
  • শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে মিলল ১৬ কেজি সোনা
  • মীর শাহে আলমের বিরুদ্ধে অপপ্রচার ও বাস্তবতা
  • ১৫০ দিনেই সব মন্ত্রণালয়ে দৃশ্যমান অগ্রগতি: মাহদী আমিন
  • ঢাকায় আরও ৫০ স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান আতিকুর রহমান রুমনের
  • চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল
  • মাসুদের সঙ্গে যোগাযোগের সূত্রে ধরা মোজাফফর