রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সরকারের উন্নয়ন বার্তা নিয়ে অধ্যক্ষ আবু আহমেদের মতবিমিয়, লিফলেট বিতরণ

এস এম ফারুক হোসেন : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকা প্রতিককে বিজয়ী করার লক্ষে ভোট চেয়ে সাতক্ষীরায় গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাজুয়ারডাঙ্গী এলাকায় মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ করেন জেলা আ’লীগের সহ সভাপতি, জেলা মিনিবাস-বাস মালিক সমিতির সভাপতি, প্রেসকাবের সাত বার নির্বাচিত সাবেক সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সদর-০২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।

পৌর ৬ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি নারায়ণ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কাজী রেজাউল ইসলাম, ঠাকুর দাশ বিশ্বাস, কাজী জিল্লুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ রাফিনুর আলী, সহ সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, আঞ্চলিক কমিটির সভাপতি মফিজুল ইসলাম, সাধারন সম্পাদক হারুন উর রশিদ, সদস্য রিয়াজুল, সৈয়দ শাহিনুজ্জামান সাগর, আব্দুস সালাম, সিপন প্রমুখ।

মতবিনিময় সভায় জেলা আ’লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সাতক্ষীরা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), শহর বাইপাস সড়কের সুফল মানুষ পাচ্ছে। সম্প্রতি মন্ত্রী পরিষদে সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুমোদ দিয়েছেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও অগ্রযাত্রায় বিশ্বের মাঝে এখন রোড মডেল। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে হৃদরোগ আক্রান্ত, ক্যান্সার রোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত সাধারণ মানুষ সুচিকিৎসার জন্য টাকা পায়। তাই আগামী নির্বাচনে দল থেকে সাতক্ষীরায় যাকেই নৌকা প্রতিক দিয়ে মনোনয়ন দেওয়া হবে আমরা ঐক্যবদ্ধ ভাবে নৌকার বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করবো।

মতবিনিময় সভা শেষে সদর -০২ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তেযোদ্ধা আবু আহমেদ সরকারের উন্নয়ন বার্তা সম্বলিত লিফলেট নিয়ে বাজুয়ারডাঙ্গী বাজারের বিভিন্ন দোকান ও ব্যবসায় প্রতিষ্ঠানে গিয়ে বিতরণ করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা

হাবিবুল্লাহ বাহার, সাতক্ষীরা: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু, সাতক্ষীরা রেলপথবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’-শীর্ষকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত
  • মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান
  • সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”