রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘সহিংসতা পরিহার করে অহিংসতার সাথে বসবাস করতে চাই’ : রুহুল হক এমপি

জি.এম আল ফারুক, আশাশুনি: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষের সম অধিকার রয়েছে। আমরা সহিংতা বর্জন করে অহিংসতার সাথে বসবাস করি। আমরা অসুরকে বদ করে আমাদের প্রত্যেকের ভেতরে শান্তি স্থাপন করতে চাই। আমাদের ভেতর কিছু অসুর প্রকৃতির লোক রয়েছে, তাদেরকে সমাজ থেকে বিতাড়িত করা দরকার।

সোমবার (৯ অক্টোবর) বেলা ১১.৩০ টায় আশাশুনি সদর দূর্গা পুজা মন্দির প্রাঙ্গনে আসন্ন শারদীয় দূর্গাপূজা’২৩ উদযাপনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি এ কথা বলেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি আরও বলেন, শেখ হাসিনা আছে বলেই ঘরে ঘরে বিদ্যুৎ, বছরের শুরুতেই প্রত্যেক শিক্ষার্থীর হাতে নতুন বই, গৃহহীনের গৃহ প্রদান ও দেশে উন্নয়নের জোয়ার বইছে। অতএব, শেখ হাসিনা মানে বাংলাদেশ, আর বাংলাদেশ মানেই উন্নয়ন।

তিনি বুধহাটা, খাজরা সহ এলাকায় জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় সম্ভব সবকিছু করবেন বলে আশ্বাস প্রদান করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার বৈদ্য।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার দীপ, আলহাজ্ব শাহনেওয়াজ ডালিম, এস এম হোসেনুজ্জামান, মাহাবুবুল হক ডাবল, ওমর সাকি ফেরদৌস পলাশ, পল্লী বিদ্যুতের এজিএম লিটন কুমার মন্ডল, ফায়ার সার্ভিস স্টেন ইনচার্জ আবুল কালাম আজাদ, আনসার ও ভিডিপি ইন্সট্রাক্টর সুজন কুমার মিত্র, বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের অরবিন্দ সানা (কাদাকাটি), ডা: বিনয় কৃষ্ণ মিত্র (প্রতাপনগর), সুপদ মন্ডল (আনুলিয়া), বীর মুক্তিযোদ্ধা দিনের চন্দ্র মন্ডল (খাজরা), রমেশ চন্দ্র মন্ডল (শ্রীউলা), সহকারী প্রধান শিক্ষক মিলন কুমার মন্ডল (সদর), সুরঞ্জন কুমার ঢালী (বড়দল), সুধাংশু রাহা (দরগাহপুর), পরিমল কুমার দাস (কুল্যা), অনাঙ্গ কুমার দাস (বুধহাটা), প্রভাষক রবীন্দ্রনাথ সরকার (শোভনালী) প্রমুখ।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীরে‌্যর সাথে উদযাপনে আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োগ, প্রত্যেক পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, রিচার্জার এলইডি লাইট স্থাপন সহ আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে প্রশাসন সম্ভব সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করেছেন বলে আশ্বাস প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির ঐক্যবদ্ধ থাকতে, একক প্রার্থী রাখতে ও যেন কোনোবিস্তারিত পড়ুন

নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

গুমকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ