শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সহিংসতায় থাকতে পারে জঙ্গিগোষ্ঠীর যোগসাজশ : সিটিটিসি প্রধান

কোটা সংস্কার আন্দোলনের নামে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে ব্যাপক সহিংসতা ও নাশকতামূলক কার্যক্রম পরিচালনার নেপথ্যে উগ্রপন্থী বা জঙ্গি সংগঠনের কারো যোগসাজশ থাকতে পারে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান মো. আসাদুজ্জামান।
বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান বলেন, ‘যেহেতু নরসিংদী কারাগারে হামলার ঘটনা ও জঙ্গি ছিনতাই হয়েছে বা ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে; আর এ আন্দোলনে যারা নাশকতা চালিয়েছে ও উসকানি দিয়েছে আমরা এ রকম দু-একটি গ্রুপকে শনাক্ত করেছি। একজনকে মঙ্গলবার শনাক্ত করেছি, যাঁকে এর আগে জঙ্গিবাদে জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল। এই আন্দোলনে তিনি ব্যাপক সহিংস কার্যক্রমে জড়িত ছিলেন। আমরা তাঁর নাম-নম্বর শনাক্ত করেছি। অচিরেই তাঁকে আমরা গ্রেপ্তার করতে পারব। তাই আমাদের ধারণা, এ কোটা সংস্কার আন্দোলনে উগ্রপন্থী বা জঙ্গিদের যোগসাজশ বা অংশগ্রহণ থাকতে পারে।’

আসাদুজ্জামান বলেন, আন্দোলনের মধ্যে গত শুক্রবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন নরসিংদীর জেলা কারাগারে নজিরবিহীন হামলার সময় অস্ত্রাগার ভেঙে অস্ত্র ও গুলি লুট করা হয়। জেল সুপার, জেলারসহ ঊর্ধ্বতন কারা সদস্যদের জিম্মি করে মারধর করা হয়। তাঁদের পরিবারের নারী ও শিশুদের কারা মসজিদে নিয়ে দীর্ঘ সময় আটকে রাখে শত শত লোক। তাদের অনেকের হাতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ছিল। পরে কারা কর্মকর্তাদের বাসাসহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়। আন্দোলনের নামে কয়েক শ সশস্ত্র জনতা কারাভ্যন্তরে ঢুকে বন্দিদের মুক্ত করে দ্রুত বের হওয়ার নির্দেশ দিলে ৮২৬ বন্দির সবাই পালিয়ে যান। এর মধ্যে ৯ জন জঙ্গিও আছেন। তাঁদের মধ্যে শীর্ষ দুই নারী জঙ্গিকে গতকাল ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করেছে সিটিটিসি। তাঁরা হলেন ইশরাত জাহান মৌসুমি মৌ (৩০) ও খাদিজা পারভীন মেঘলা ওরফে মেঘনা (৩০)।

আসাদুজ্জামান বলেন, সিটিটিসি ২০১৮ সালের ১৫ অক্টোবর রাত থেকে টানা ৪০ ঘণ্টা নরসিংদীর দুটি বাড়িতে অভিযান চালায়। অভিযানে দুই জঙ্গি নিহত হন। অন্য দুই নারী জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন এই ইশরাত ও খাদিজা। তাঁরা নরসিংদী জেলে সাজা ভোগ করছিলেন।

আন্দোলনের নামে কারাগারে হামলা করে জঙ্গি ছিনতাইয়ের পরিকল্পনা ছিল কি না, জানতে চাইলে সিটিটিসিপ্রধান বলেন, কারাগারে হামলাকারীরা সব কয়েদিকে মুক্ত এবং সব গোলাবারুদ লুট করেছে। সুরক্ষিত সেলে হামলা চালিয়ে জঙ্গিদেরও ছাড়িয়ে নিয়ে যায়। তাদের পরিকল্পনা না থাকলে জঙ্গি সেলে গিয়ে তালা ভাঙা হতো না।

তিনি বলেন, নরসিংদী কারাগারে হামলায় সরাসরি জড়িত সবাইকে শনাক্ত ও গ্রেপ্তার করা হবে।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনবিস্তারিত পড়ুন

সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) আবার সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছেবিস্তারিত পড়ুন

  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ