বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৯ এপ্রিল (শনিবার) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাব সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সমাজের ব্যানারে অনুষ্ঠিত মানব বন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন,দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ্বাস,মাছরাঙা টিভির প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, বিবিসি টিভির জেলা প্রতিনিধি আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ হাসানুর রহমান হাসান,দীপ্ত টিভির জেলা প্রতিনিধি রঘুনাথ খাঁ,দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মীর আবু বকর প্রমুখ ।

গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আনিছুর রহমান,মানবাধিকার প্রতিদিন পত্রিকার খুলনার বিভাগীয় প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ খবর প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মুহাম্মদ হাফিজ, প্রতিনিধি দেশ বুলেটিন পত্রিকার আশাশুনি উপজেলা প্রতিনিধি আমিরুল ইসলাম, দৈনিক সংগ্রাম পত্রিকার আশাশুনি উপজেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টর সাইদুল বাশার, দৈনিক পরিবর্তন পত্রিকার আন্তর্জাতিক সম্পাদক জাহিদুল বাশার,পাটকেলঘাটা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি নাজমুল হক খান, দৈনিক জবাবদিহি পত্রিকার কলারোয়া উপজেলা প্রতিনিধি মোঃ আঃ আলিম, দৈনিক রানার পত্রিকার দেবহাটা উপজেলার প্রতিনিধি মোঃ সিদ্দিক, জবাবদিহি পত্রিকার আশাশুনি উপজেলা প্রতিনিধি আঃ রাজ্জাক, দিন প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, চ্যানেল এ ওয়ান টিভির উপজেলা প্রতিনিধি মোকাররাম বিল্লাহ, বিশ্ব বাংলা চ্যানেলের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আবু জাফর,এখন টিভির ক্যামেরা পারসন মনা,কালের চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার গাজী হাবিব,ক্রাইম বার্তার স্টাফ রিপোর্টার সাইদুল হোসেন ও মিজানুর রহমান ,নন্দিত টিভির বার্তা সম্পাদক দেলোয়ার হোসেন, গ্লোবাল টিভির প্রতিনিধি রাহাত রেজাসহ মানববন্ধন কর্মসূচিতে কয়েকশ সাংবাদিক অংশ নেয়।

মানবন্ধনে বক্তরা বলেন, আশাশুনি থানার পুলিশ কর্মকর্তা এস আই শ্যামাপ্রসাদ রায়ের বিরুদ্ধে চাঁদাবাজির সংবাদ প্রকাশের পর জাতীয় দৈনিক স্বাধীন সংবাদের স্টাফ রিপোর্টার আরিফুল ইসলামকে দফায় দফায় কৈফিয়েত তলব, মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের ভয় ও প্রাণনাশের হুমকি প্রদান করেন স্থানীয় যুবনেতা আবু জাহিদ সোহাগ ও সাবেক যুবনেতা সাদিক আনোয়ার ছোট্টু । প্রতিকার চেয়ে সাংবাদিক আরিফুল আশাশুনি থানায় সাধারণ ডায়রী (নং ৪১৯, তাং ১১/৩/২৫) করেন।
এঘটনার জের ধরে মাজেদা খাতুন নামে কথিত এক নারী সাতক্ষীরা কোটে সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করেন। সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত কোন প্রকার তদন্ত ছাড়াই সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে আশাশুনি থানাকে এফ আই আর’র গ্রহণের নির্দেশ দেন। সাংবাদিক নেতারা বলেন, আগামি ৪৮ ঘন্টার মধ্যে সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি মূলক মামলার বাদী মাজেদা এবং মদদ দাতা কথিত আবু জাহিদ সোহাগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২