বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ময়নাতদন্ত সম্পন্ন

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ময়নাতদন্ত শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে।
ময়নাতদন্তের ‍সময় পুলিশ ও পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত ছিলেন।

ময়নাতদন্ত করেন হাসপাতালে আবাসিক চিকিৎসক (আরএমও) শেখ মো. এহসান।
তিনি জানান, বিভুরঞ্জন সরকারের লাশ হালকা পচনশীল অবস্থায় নদী থেকে উদ্ধার করা হয়েছিল। শরীরের বাইরে বা ভেতরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশের দাঁত, চুল, লিভার, কিডনি ও পাকস্থলীসহ কিছু অংশ পরীক্ষা ও ফ্রিজিং করে ঢাকায় পাঠানো হবে। চূড়ান্ত প্রতিবেদন আসার পর বিস্তারিত মন্তব্য দেওয়া সম্ভব হবে।

৭১ বছর বয়সী বিভুরঞ্জন সরকার দৈনিক ‘আজকের পত্রিকা’-য় জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি সিদ্ধেশ্বরীর বাসা থেকে বেরোনোর পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে রাতে তার পরিবার রমনা থানায় জিডি করেন।

শনিবার বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বলাকির চর এলাকায় মেঘনা নদীতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেন। কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ সালেহ আহমেদ বিকেল পৌনে ৪টায় লাশ উদ্ধার করেন। সন্ধ্যায় লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে আনা হয়।

পুলিশ লাশের ছবি ঢাকার রমনা থানায় পাঠায়। পরিবারের কাছে পাওয়া বিভুরঞ্জন সরকারের ছবির সঙ্গে মিলিয়ে মরদেহ শনাক্ত হয়। পরে তার ছেলে ঋত সরকার ও চিররঞ্জন সরকার ঢাক থেকে এসে মরদেহ শনাক্ত করেন।

ময়নাতদন্ত শেষে দুপুর সোয়া ১২টা পর্যন্ত লাশ পরিবারের হাতে হস্তান্তর করা হয়নি। চিররঞ্জন সরকার জানান, লাশ শনাক্তের পর তারা তা সিদ্ধেশ্বরীর বাড়িতে নিয়ে যাবেন। এরপর শেষকৃত্য অনুষ্ঠানের জন্য রাজধানীর সবুজবাগের বরদেশ্বরী কালীমন্দির ও শ্মশানে নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন

আশুলিয়ার একটি বাসা-বাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামে এক যুবকেরবিস্তারিত পড়ুন

নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন

২০২৮ সালে নতুন কারিকুলাম চালু করা হবে বলে জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর মোট ৭৯ হাজারবিস্তারিত পড়ুন

  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী উপহার পেলেন শিশুদের আঁকা ছবি
  • ৫ আগস্টের পর পালিয়ে থাকা তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
  • যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী
  • জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান