মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংবাদিকতায় প্রযুক্তির ছোঁয়া: পিআইবিতে মোবাইল সাংবাদিকতায় প্রশিক্ষণ

গাজী হাবিব, সাতক্ষীরা: সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা চর্চাকে আরও কার্যকর করতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী আবাসিক মোবাইল সাংবাদিকতা (MoJo) প্রশিক্ষণ কর্মশালা।

রাজধানীর পিআইবি সেমিনার কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ২৪ থেকে ২৬ জুলাই ২০২৫ পর্যন্ত। এতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত নির্বাচিত ২৭ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও ধারণ, সম্পাদনা, স্ক্রিপ্ট রচনা, ভয়েস ওভার, ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট-চেকিং বিষয়ে হাতে-কলমে আধুনিক সাংবাদিকতার কৌশল শেখানো হয়।

প্রশিক্ষণ কর্মশালায় সাতক্ষীরা জেলা থেকে অংশ নেন দৈনিক আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর সরদার। প্রশিক্ষণ শেষে তাঁর হাতে সনদপত্র তুলে দেন চলতি দায়িত্বে থাকা তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ মাহফুজ আলম এবং বিশেষ অতিথি ছিলেন সচিব মাহবুবা ফারজানা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

কোর্স কো-অর্ডিনেটর ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন পিআইবির প্রশিক্ষক মোঃ শাহ আলম সৈকত।
এছাড়াও পিআইবির গবেষণা বিভাগের সিনিয়র অফিসার গোলাম মোর্শেদ একটি সেশন পরিচালনা করেন।

প্রশিক্ষণে পিআইবির অন্যান্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন।

মোবাইল সাংবাদিকতা সম্পর্কে প্রশিক্ষকরা বলেন, “MoJo হলো এমন এক সাংবাদিকতা পদ্ধতি, যেখানে স্মার্টফোন বা হালকা ডিভাইস ব্যবহার করে তাৎক্ষণিকভাবে সংবাদ সংগ্রহ, সম্পাদনা ও সম্প্রচার করা সম্ভব। এটি মাঠপর্যায়ের সাংবাদিকতার জন্য অত্যন্ত কার্যকর।”

পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, “এই প্রশিক্ষণ সময়োপযোগী ও বাস্তবমুখী। মোবাইল সাংবাদিকতা মাঠ সাংবাদিকতায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হবে।”

অনুষ্ঠান শেষে সারাদেশ থেকে আগত প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম

১৬ আগস্ট বিএনপি সরকারের প্রথম ছয় মাস পূর্ণ হচ্ছে। এ সময়কে সামনেবিস্তারিত পড়ুন

‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় তারেক রহমান

‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনাবিস্তারিত পড়ুন

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশবিস্তারিত পড়ুন

  • সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • বিশেষ সুবিধা নয়, লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর
  • জবি ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসাতেও সংঘর্ষে জড়াল ছাত্রদল-শিবির
  • ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ
  • জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারিত হয়নি: ইসি সচিব