শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাত বছর পর দিল্লির দায়িত্ব ছাড়লেন পন্টিং

খেলাধুলা ডেস্ক: দিল্লি ক্যাপিটালসে অবসান হলো পন্টিং যুগের। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের পদ থেকে সরে গেছেন। সাত বছর ধরে দিল্লির প্রধান কোচের দায়িত্ব পালন করে আসছিলেন সর্বকালের অন্যতম সফল এই অধিনায়ক।

 

২০২৫ সালে আইপিএলের পরবর্তী মেগা অপশন অনুষ্ঠিত হবে। তার আগে দিল্লির ফ্র্যাঞ্চাইজিটি থেকে সরে যেতে হলো পন্টিংকে। গত সাত বছরে দিল্লিকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে ব্যর্থ হয়েছেন এই অজি কিংবদন্তি। তাই ফ্র্যাঞ্চাইজিটির মালিকপক্ষ নতুন কোচের সন্ধানে নামছে।

২০১৮ সালে পন্টিং দিল্লির প্রধান কোচের দায়িত্ব নেন। সে সময় অবশ্য ফ্র্যাঞ্চাইজিটির নাম দিল্লি ডেয়ারডেভিলস ছিল। পন্টিং দায়িত্ব নেয়ার পর প্রথম মৌসুমে একদম তলানির দল হিসেবে মৌসুম শেষ করে দিল্লি। কিন্তু ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে টানা তিন মৌসুম দিল্লি প্লেঅফে খেলে। ২০২০ সালে ফ্র্যাঞ্চাইজিটি তাদের ইতিহাসে প্রথমবারের মতো আইপিএলের ফাইনালে ওঠে। তবে মুম্বাইয়ের কাছে হেরে রানার্স আপ হয় পন্টিংয়ের দল। তবে শেষ তিন মৌসুমে একবারও তারা প্লেঅফে জায়গা করে নিতে পারেনি। সবশেষ মৌসুমে সমান সাতটি করে ম্যাচে জয় ও হার নিয়ে ষষ্ঠস্থানে থেকে শেষ করেছে দিল্লি।

দিল্লির সামাজিক যোগাযোগমাধ্যমে পন্টিংয়ের বিদায়ের খবর দিয়ে লেখা হয়েছে, ‘আমাদের প্রধান কোচের পদ থেকে আপনার বিদায় এতোটাই কষ্টের, যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। যে কোনো বাধা পার হতে আপনি আমাদের যে চারটি বিষয়ে খেয়াল রাখতে বলেছেন – যত্ন, অঙ্গীকার, দৃঢ় মনোভাব এবং চেষ্টা- গত সাত গ্রীষ্মে এরই সংমিশ্রণ ছিল।’

দিল্লির কোচিং স্টাফের বাকি সদস্যরা হলেন- ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গাঙ্গুলী, সহকারী কোচ প্রবীণ আমরে, বোলিং কোচ জেমস হোপস এবং ফিল্ডিং কোচ বিজু গর্গে।

একই রকম সংবাদ সমূহ

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ভূমি ব্যবহার: দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা

ভারতের বিদ্যুৎ সঞ্চালনের ‘করিডর’ হতে গিয়ে নিজেদের স্বার্থ বিসর্জন দিতে চায় নাবিস্তারিত পড়ুন

প্রথা ভেঙে মুখ্যমন্ত্রীর আসন ছেড়ে মন্ত্রীদের পাশে বসলেন বিজয়

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় বিধানসভায় দীর্ঘদিনের প্রচলিত আসন বিন্যাসের ব্যতিক্রম ঘটিয়েবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • এক সপ্তাহেও কাটেনি সংকট, কলকাতায় হোটেল না পেয়ে দিশাহারা বাংলাদেশিরা
  • ভারত ধর্মশালা নয়, নাগরিকরাই থাকবেন: অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ
  • হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?
  • বিহারে মুখ্যমন্ত্রীর বাড়ির পথে চাকরিপ্রার্থীরা, জলকামান চালাল পুলিশ
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • কলকাতায় হোটেল ছাড়তে হচ্ছে বাংলাদেশিদের, থাকার খরচ বেড়ে তিনগুণ
  • ভারতজুড়ে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির
  • তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?
  • বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি
  • ভারতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলদেশি, হোটেল মালিক গ্রেপ্তার
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ