বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ

সাতক্ষীরা কমিউনিটির ২০২৬-২৭ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সাতক্ষীরা কমিউনিটির প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক উম্মে ফুয়ারা রানি সভাপতি এবং মো. জাহিদ হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির সহসভাপতি (পরিকল্পনা ও কৌশল) হয়েছেন সালাউদ্দীন সাবাদ এবং সহসভাপতি (কার্যক্রম ও মাঠপরিচালনা) তাসকিন আহমেদ রিপন। সহসাধারণ সম্পাদক ফারহিয়া ইয়াসমিন কেয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব মল্লিক এবং সহযুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসান।

সাংগঠনিক সম্পাদক আবু হুরাইরা, সহসাংগঠনিক সম্পাদক মো. আসাদুর রহমান, সমাজকল্যাণ ও মানবিক কার্যক্রম সম্পাদক মো. জাকির হোসেন এবং সহসমাজকল্যাণ ও মানবিক কার্যক্রম সম্পাদক এস এম ফয়সাল রুহানী দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া পরিবেশ ও পরিচ্ছন্নতা সম্পাদক শেখ অন্তর হোসাইন, সহপরিবেশ ও পরিচ্ছন্নতা সম্পাদক অলিউল্লাহ রাহমান, প্রচার ও যোগাযোগ সম্পাদক রাকিবুল হাসান, সহপ্রচার ও যোগাযোগ সম্পাদক এজাজ আহম্মাদ, মিডিয়া ও ডকুমেন্টেশন সম্পাদক রাতিম আহম্মেদ এবং কোষাধ্যক্ষ শাহিন ফরহাদ নির্বাচিত হয়েছেন।

সাতক্ষীরা কমিউনিটি গ্রুপে বর্তমানে ১ লাখ ৮০ হাজারের বেশি সদস্য রয়েছেন। ২০১৯ সাল থেকে প্ল্যাটফর্মটির সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবকেরা সামাজিক সচেতনতা, মানবিক সহায়তা, পরিবেশ ও পরিচ্ছন্নতা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগসহ ৫০টির বেশি কার্যক্রমে অংশ নিয়েছেন।

সাতক্ষীরা কমিউনিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যেই নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির মাধ্যমে স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করে সামাজিক সমস্যা, জনসচেতনতা, পরিবেশ সংরক্ষণ ও মানবিক কার্যক্রমে পরিকল্পিতভাবে কাজ করার উদ্যোগ নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী