বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা গার্লস হাইস্কুলের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১০৬ জন শিক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য বাছাইয়ে ১০৬ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। ২০২৫ সালের পঞ্চম শ্রেণীতে ১ম সাময়ীক পরীক্ষায় এ বিদ্যালয় থেকে মোট ২৬৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে মোট শিক্ষার্থীর ৪০%, ১০৬ জন শিক্ষার্থী ২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছে।
উল্লেখ্য যে, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণত সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারে। তবে, সকল শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায় না, সাধারণত একটি নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে এতে অংশগ্রহণের জন্য বাছাই করা হয়।
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন বলেন, ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর। এ বছর বৃত্তি পরীক্ষা দিতে পারবে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে। মোট চারটি বিষয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এগুলো হলো-১. বাংলা, ২. ইংরেজি, ৩. প্রাথমিক গণিত ও ৪. বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরাবরের মতো সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্য ধরে রাখতে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা সাতক্ষীরাবাসীর দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২