শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের গ্রামীন খেলা ও ক্রীড়া উৎসব প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের গ্রামীন খেলা ও ক্রীড়া উৎসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে আমরা আজও স্রোতের মূল ধারায় আনতে পারিনি। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সকলকে কাজ করতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আজকের এই আয়োজন একটি ব্যতিক্রমধর্মী ভালো উদ্যোগ। এ ধরনের শিশুদের মেধার বিকাশে খেলাধুলার বিকল্প নেই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম। আলোচনা সভা শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রীড়া উৎসব প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, সাবেক নির্বাহী সদস্য মো. আলতাপ হোসেন, বিসিবির ডিস্ট্রিক্ট কোচ মুফাচ্ছিনুল ইসলাম তপু, সম্প্রীতি বাক শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল ইসলাম প্রমুখ। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা ও সম্প্রীতি বাক শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয় শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষাথীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্প্রীতি বাক শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের শিক্ষক দীপা রানী মন্ডল।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর