মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরায় বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে শহরের খুলনা রোড মোড়ে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ-আল-হাদী, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা।

পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা বিএম রাজ্জাক, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা প্রকৌশলী মো. ইয়াকুব আলীসহ জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর ম্যুরালে জেলা প্রশাসন।

জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদনের পর জেলার বীর মুক্তিযোদ্ধারা ও পরে বিভিন্ন প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করে।

ক্যাপশন : সাতক্ষীরা খুলনা রোড মোড়ে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করছেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

একই রকম সংবাদ সমূহ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে

জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ। নতুন বেতনস্কেলে অধিকাংশ গ্রেডে প্রারম্ভিক মূলবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন দিয়েছে সরকারের মন্ত্রিসভা। তবে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরাবিস্তারিত পড়ুন

  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
  • আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির এমপি সেলিম
  • ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড
  • পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ
  • মন্ত্রিসভার বৈঠকে নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত?
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
  • ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ