শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা বাকশিস’র নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার হস্তান্তর

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় শহরের খান মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত সংগঠনের কার্যালয়ে জেলা বাকশিস এর সাবেক সভাপতি অধ্যক্ষ এস এম এনামুল ইসলামের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার হস্তান্তর করা হয় আলোচনা সভা শেষে বিগত কমিটির সদস্যরা নব-নির্বাচিত কমিটির সদস্যদেরকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার হস্তান্তর করেন।

এসময় দায়িত্বভার গ্রহণ করেন নব-নির্বাচিত কমিটির সভাপতি অধ্যক্ষ মো. খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক নূর মোহাম্মদ পাড়।

এসময় বক্তব্য রাখেন নব-নির্বাচিত কমিটির সহ-সভাপতি মো. আবুল কালাম, এস এম শহিদুল আলম, মো. অলিউল ইসলাম, অধ্যক্ষ শিবপদ গাইন, মো. আজিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন, সহ সম্পাদক মো. রফিকুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক জিএম আব্দুল ওহাব, দপ্তর সম্পাদক মো. আরিফ হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. ইদ্রিস আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজমুল হক, তথ্য ও পাঠাগার সম্পাদক মো. ইমরুল হোসেন, গণসংযোগ সম্পাদক শেখ রফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. আরিফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মো. আসিফ বায়োজিদ, মহিলা সম্পাদক জাসরিন আক্তার বানু, সহ-মহিলা সম্পাদক চম্পা রানী হাজরা, সদস্য মো. রেজাউল করিম, মো. বাবলুর রহমান, মো. নওশাদ আলম, মো. তৌহিদুর রহমান, মো. তোফাজ্জেল হোসেন, মো. সাইদ হোসেন, মো. আমজাদ হোসেন, বাসুদেব কুমার সিংহ, মো. আব্দুল মান্নান, মো. কামরুজ্জামান, এসএম শফিউল আজম, শংকর কুমার সরকার, আবু ওবায়দা তৌফিক উদ্দীন, মো. ইয়াছিন আলী, রবীন্দ্রনাথ কর্মকার, অমরেন্দ্র নাথ মৃধা, পরেশ কুমার পাল, স.ম আব্দুল মান্নান, মো. হারুন-অর রশিদ, মো. আবু হাসান মো. ফিরোজ কবির, এস এম কামরুজ্জামান, শেখ মঞ্জুরুল ইসলাম, পরমেশ চন্দ্র ঘরামী, মো. আনারুল ইসলাম, আহসান হাবিব, মো. আছাফুর রহমান, বি.এ.এম আশরাফ উদ্দীন, সরদার নুরুল ইসলাম, মো. শফিউল আলম, মধুসুদন মন্ডল, সন্দীপ দাস, নাজমুল হাসান ও পবিত্র কুমার মন্ডল প্রমুখ। এসময় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার সাবেক ও নব-নির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় উন্নয়নও অদৃশ্য, সরকারি অনুষ্ঠানেও এমপি অদৃশ্য—তাহলে দৃশ্যমানটা কী?

মোঃ হাফিজুল ইসলাম, সংবাদকর্মী: ICT কোচিং সেন্টার সাতক্ষীরার মানুষের প্রত্যাশা ছিল, নির্বাচিতবিস্তারিত পড়ুন

শারদীয় দুর্গোৎসব: মহাসপ্তমীতে সাতক্ষীরার মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা

ঢাকে কাঠি পড়ার পর মায়ের নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মধ্য দিয়ে আজবিস্তারিত পড়ুন

শ্যামনগরের আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ

নারী শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • শ্যামনগরের লবনাক্ত এলাকায় মিষ্টি পানির প্ল্যান্ট, মিলছে সুপেয় পানি
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা
  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া