বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আসাদুজ্জামান ফারুকী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

সাতক্ষীরা জেলা মাজলিসুল মুফাসসিরীন উত্তর জোনের কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি: আলেম-উলামা দাঈ ও মুফাসসিরদের ঐক্যের প্ল্যাটফর্ম বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা উত্তর জোন (সাতক্ষীরা সদর, শহর, কলারোয়া ও তালা) এর কমিটি গঠন করা হয়েছে।

২১ জুন (শনিবার) বিকালে সাতক্ষীরা আল আমিন ট্রাস্ট মিলনায়তনে মুহাঃ আসাদুজ্জামান ফারুকীকে সভাপতি ও মাওলানা মনিরুল ইসলাম ফারুকীকে সেক্রেটারি করে ৯ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা মনিরুল ইসলাম বেলালীর সভাপতিত্বে ও মাওলানা মনিরুল ইসলাম ফারুকীর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনটির জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আহমদ আলী।

৯ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা হলেন, সভাপতি মুহাঃ আসাদুজ্জামান ফারুকী, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মাওলানা রেজাউল করিম, সহ সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন হুজাইফী, সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, সহকারী সেক্রেটারি মাওলানা ইমাম হাসান নাসেরী, অর্থ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক মাওলানা আফজাল হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা রুস্তম আলী তাওহীদি, সহ- প্রচার সম্পাদক মাওলানা কবিরুল ইসলাম।

নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা ও সাবেক সভাপতি মাওলানা ওসমান গনী।

এছাড়া সকল উপজেলায় ইউনিট কায়েমের ব্যাপারে খসড়া আলোচনা পূর্বক উপজেলা দায়িত্বশীলদের সাথে আলোচনা শেষে পূর্ণাঙ্গ ও আংশিক কমিটি ঘোষণা করেন সংগঠনটির জেলা কমিটি।

নব কমিটির ঘোষণাপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার প্রধান উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির জেলা শাখার উপদেষ্টা মাওলানা মোঃ ওসমান গনী, জাতীয় কমিটির অন্যতম সদস্য মাওলানা মনোয়ার হোসাইন মোমিন, মুহাঃ আসাদুজ্জামান ফারুকী, মাওলানা রেজাউল করিম, মাওলানা দেলোয়ার হোসাইন হুজাইফী, মাওলানা ইমাম হাসান নাসেরী প্রমুখ।

শুরুতেই মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শাহাদাত হুসাইন ও ইসলামী সংগীত পরিবেশন করেন মাওলানা রুস্তম আলী তাওহীদি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!