সাতক্ষীরা জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত


“জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) দুপুর ৩টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পাল এর সভাপতিত্বে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার সহকারী মহা পরিদর্শক মো. শাহিনুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার উপ- মহা পরিদর্শক সানতাজ বিল্লাহ, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিউল ইসলাম, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুল, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক, মো. সাইয়েদুর রহমান মৃধা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোজাফফর উদ্দীন, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অপু হালদার,
জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. মাহবুবুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন’র সভাপতি প্রভাষক গাজী সুজায়েত আলী, সুশীলন সাতক্ষীরার উপ-পরিচালক জি এম মনিরুজ্জামান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার শ্রম পরিদর্শক জুবায়ের এহসান, সাতক্ষীরা শিশু একাডেমির লাইব্রেরিয়ান রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জেলার ইটভাটাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিশুশ্রম রোধে মসজিদ, মন্দিরে দায়িত্বরতগনদের মাধ্যমে জনসচেতনতা তৈরী করতে হবে। কলকারখানায় শিশুকে কাজ থেকে বিরত রাখতে পিতা মাতাকে অগ্রসর ভূমিকা রাখতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে সচেতনতা গড়ে তুলতে হবে।
এছাড়া বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে শিশুদের পূর্ণবাসন ও দেবহাটা উপজেলায় কর্মরত শিশুদেরকে সুশীলন এর মাধ্যমে পুনর্বাসন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
সাতক্ষীরার কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চমৎকার সাফল্য অর্জনবিস্তারিত পড়ুন

মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার
সাতক্ষীরা প্রতিনিধি: সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ওবিস্তারিত পড়ুন

ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরায় ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ, প্রতিবন্ধী ও দরিদ্র মানুষেরবিস্তারিত পড়ুন


