মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

জেলা রোভার স্কাউটস এর আয়োজনে জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

গত ২৪ মে ২০২৩খ্রিঃ আশাশুনি সরকারি কলেজে ১ বছরের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সাতক্ষীরা সরকারি কলেজের সিনিয়র রোভার মেট মোঃ আবির হোসেন ও সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের সিনিয়র রোভার মেট কর্ণ বিশ্বাস কেডি ও কলারোয়া সরকারি কলেজের সিনিয়র রোভার মেট উৎস কুমার দাস।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৭ জন। এর মধ্যে মোঃ আবির হোসেন ০৮ ভোট পেয়ে জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কর্ণ বিশ্বাস কেডি পায় ০৭ভোট ও উৎস কুমার পায় ০২ ভোট। গার্লস ইন সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাতক্ষীরা সরকারি কলেজের সিনিয়র রোভার মেট ইতি ঘোষ নির্বাচিত হয়।

উক্ত নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ মনিরুজ্জামান, এলটি বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল,
মোঃ ইমদাদুল হক, কমিশনার, বাংলাদেশ স্কাউটস সাতক্ষীরা জেলা রোভার। মোঃ সাব্বির হোসেন, বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি, খুলনা।
নবগঠিত জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধিরা জেলা রোভারের কমিশনার, সম্পাদক সহ সকল কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন ও সহযোগিতা কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করাবিস্তারিত পড়ুন

অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট ক্যানসেল করা হবেবিস্তারিত পড়ুন

কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে গণপরিবহনের ভাড়ায়। দূরপাল্লার পাশাপাশি রাজধানীসহ বিভিন্ন শহরেরবিস্তারিত পড়ুন

  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল