বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা টু শ্যামনগর মহাসড়ক সংস্কারের দাবিতে দেবহাটায় মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা টু শ্যামনগর মহাসড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলা জামায়াতের উদ্যোগে পারুলিয়া বাসস্ট্যান্ড হতে সখিপুর মোড় পর্যন্ত কয়েক কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধন করা হয়। এতে উপজেলা জামায়াত, শিবির, যুব বিভাগ, শ্রমিক ফেডারেশন, শিক্ষক, বৈষম্য বিরোধী শিক্ষার্থী, ব্যবসায়ী, সাধারণ মানুষ আলাদা আলাদা ব্যানারে অংশ গ্রহন করে।
মানবন্ধনে উপজেলা জামায়াতের সেক্রেটারী এইচএম ইমদাদুল হকের পরিচালনায় বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, ইউনিট সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, জামায়াতের মিডিয়া বিভাগের সভাপতি রাজু আহম্মেদ, সখিপুর বাজারের ব্যাবসী ও জামায়েত নেতা জিয়াউর রহমান জিয়া, পারুলিয়া বাজারের ব্যাবসায়ী ও জামায়েত নেতা ফজলুর রহমান প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, নায়েবে আমীর মহিউদ্দিন মাহমুদ, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, পারুলিয়া ইউনিয়ন আমীর (ভারপ্রাপ্ত) মাওলানা আবু ইউসুফ, কুলিয়া ইউনিয়ন আমীর মাওলানা আনোয়ারুল ইসলাম, সখিপুর ইউনিয়ন আমীর ইয়াকুব সরদার, নওয়াপাড়া ইউনিয়ন আমীর ইঞ্জিনিয়ার মাহাবুব হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তালেব বুলবুল, সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈনউদ্দীন ময়না, পারুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ, শিবির সভাপতি (দক্ষিণ) আশিকুজ্জামান, শিবির সভাপতি (উত্তর) রোকনুজ্জামান, দেবহাটা সদর ইউনিয়নের সহ-সভাপতি ডা: রবিউল ইসলাম, সহকারী সেক্রেটারী মাওলানা মহিউদ্দিন, বায়তুলমাল সেক্রেটারী আব্দুল হালিম, প্রশাসনিক বিষয়ক সম্পাদক ফয়জুল ইসলাম।
এই সময় বক্তরা বলেন, সাতক্ষীরা থকে শ্যামনগর সড়কগামী একমাত্র সড়কটি বেহাল অবস্থায় পরিণত হয়েছে। বিগত সরকার সাতক্ষীরাকে বিশেষ কারণে উন্নয়ন থেকে বঞ্চিত করতে দক্ষিণ জনপদের সড়কের উন্নয়ন করেনি। বহুদিন থেকে শুনে এসেছি রাস্তা সংস্কার হবে কিন্তু তা বাস্তবে দেখা যায়নি। এমনকি সাতক্ষীরা শহর থেকে শ্যামনগরগামী একমাত্র সড়ক এত পরিমান বেহাল হয়েছে তা ভাবতেও অবাক লাগে। এই রাস্তায় যখন চলাচল করা যায় না তাহলে কেন এই রাস্তা রাখার দরকার। সরকার যদি দ্রæত রাস্তা সংস্কার শুরু না করে আমরা সর্বস্থরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে বৃহত কর্মসূচি ঘোষনা করবো। বক্তারা আরো বলেন, যে সড়ক দিয়ে দেশি-বিদেশী পর্যটক সুন্দরবনে যান সেই রাস্তার হাল যদি এই হয় তাহলে চলতি মৌসুমে আমাদের দেশ রাজস্ব হারাবে। এছাড়া চিংড়ি ও মৎস্য শিল্পে ব্যাপক প্রভাব পড়বে। তাই দ্রæত সড়ক সংস্কারের বিকল্প নেই। তাই দ্রæত সড়ক সংস্কার বা নির্মান করে এই এলাকার মানুষের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮বিস্তারিত পড়ুন

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী