শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌরসভার ড্রেন ও সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডে বাঁকাল পূর্বপাড়ায় ড্রেন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৯ জুন) সকালে প্রধান অতিথি হিসেবে বাঁকাল পূর্বপাড়া এলাকায় ড্রেণ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহমেদ, পৌরসভার মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল ও পৌরসভার এস ও সাগর দেবনাথ প্রমুখ।

সাতক্ষীরা পৌরসভা নিজস্ব অর্থায়নে বাঁকাল পূর্বপাড়ায় কালাম গাজীর বাড়ির সামনে হতে মহিদুল এর বাড়ি পর্যন্ত ৫৯০ ফুট পাকা ড্রেন ৫লক্ষ ৭৫হাজার ৪৫২ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. আব্দুর রহমান, পৌরসভার কার্যসহকারী মো. আব্দুল মোত্তালেব, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হযরত আলী বাবু, আব্দুল হামিদ গাজী, বাবলু গাজী, শেখ কবির হোসেন, আব্দুর রহমান, মফিজুল ইসলাম, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি সৈয়দ শাহিনুর রহমান প্রমুখ। এসময় সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাঁকাল জামে মসজিদের ইমাম হাফেজ আনোয়ার হোসেন। অপরদিকে পৌরসভার ৬ নং ওয়ার্ডের কুখরালী মাঝের পাড়া মেইনরোডের মুখ হতে রিয়াজুল জান্নাত মসজিদ পর্যন্ত ২৬২ ফুট সিসি ঢালায় রাস্তা ২লক্ষ ৬১ হাজার ৯৮ টাকা ব্যয়ে নির্মাণাধীন রাস্তাটি দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান।

এসময় সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহমেদ, রিয়াজুল জান্নাত মসজিদের সভাপতি মোঃ আব্দুর রহিম ও মসজিদের ইমামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত