শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে “শিখি বিজ্ঞানের মজার খেলা জমে উঠুক নিত্য নতুন মেলা” বিজ্ঞান ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান ও উদ্যোক্তা মেলায় উৎসবের আমেজে স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা বিজ্ঞানের সাথে পরিচিতি নতুন নতুন উদ্ভাবন এবং উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলার প্রত্যয় এক মিলন মেলায় পরিণত হয়। রবিবার (২৯ জুন ) সকালে সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের প্রিন্সিপাল আহমেদুর রহিম’র সভাপতিত্বে সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের চেয়ারম্যান সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ডা. দিলারা বেগম প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে বিজ্ঞান ও উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন। উপাধ্যক্ষ ছন্দা রাহা’র সার্বিক পরিচালনায় বিজ্ঞান ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়। এক ঝাঁক কোমলমতি শিক্ষার্থী নৈপুণ্য প্রদর্শনে মুখরিত করে তোলে বিজ্ঞান ও উদ্যোক্তা মেলা। এক আড়ম্বরপূর্ণ পরিবেশ শিক্ষক, অভিভাবক , ও অতিথিবৃন্দ উপভোগ করতে থাকে এ যেন এক শিশুদের মিলন মেলা। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ইভেন্টে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞান ও উদ্যোক্তা মেলায় বিচারকের দায়িত্ব পালন করেন, স্কুলের পরিচালক আহসানুর রহিম বিটু, স্কুলের সাবেক শিক্ষক ও শুভাকাঙ্ক্ষী শ্যামল রাহা, আ.ম আখতারুজ্জামান মুকুল।
এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষিকা সাদিয়া ইসলাম, কার্তিক রং, শাহানাজ পারভীন, কৃষ্ণপদ কুলীন, পূজা দত্ত, সুশান্ত ঘোষ, আন্না পারভীন, রহিমা খাতুন, মনোতোষ রায়, মেহনাজ আক্তার, নওশীন আক্তার মিতুল প্রমুখ। এসময় বিজ্ঞান ও উদ্যোক্তা মেলায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম ও বিশ্বজিত দাশ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস