বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি : চলমান শীত মৌসুমে অসহায় মানুষের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা ইউনিট ভবনে প্রধান অতিথি হিসেবে দুর্গতদের মাঝে কম্বল বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রদত্ত শীতবস্ত্র কম্বল বিতরণের লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে আলোচনা সাপেক্ষে সাতক্ষীরা সদরের ফিংড়ী, লাবসা, ব্রহ্মরাজপুর, ধুলিহর ইউনিয়ন, সাতক্ষীরা পৌরসভার ওয়ার্ড এবং কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নে বিশেষ চাহিদা সম্পন্ন/প্রতিবন্ধী, বৃদ্ধ ও বিপদাপন্ন জনগোষ্ঠীদের বাড়ি বাড়ি গিয়ে উপকারভোগী বাছাই করে তালিকা প্রস্তুত করা ৪০০ জন দুর্গত মানুষের মাঝে এই শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ইউনিট লেভেল অফিসার মো. হাসিবুল ইসলাম সোহান, উপ-যুব প্রধান-০১ মীর মনোয়ার হোসেন, প্রোগ্রাম অফিসার মো. সাইদুর রহমান, ফাইন্যান্স অফিসার সালমান রশিদ, প্রজেক্ট ইঞ্জিনিয়ার রাসেল রানা ও সাতক্ষীরা ইউনিটের অফিস সহকারি মো. কামরুল ইসলাম প্রমূখ।

এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ