সাতক্ষীরা শিশু একাডেমিতে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত


সাতক্ষীরার বিশিষ্ট ব্যক্তিদেরকে নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দেবার লক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
তার মধ্যে উল্লেখযোগ্য ছিল কবি সিকান্দার আবু জাফরের লেখা কবিতার উপর আবৃত্তি প্রতিযোগিতা এবং খান বাহাদুর আহসানুল্লাহ ও সাহিত্যিক ওয়াজেদ আলীর জীবনীর ওপর বক্তৃতা প্রতিযোগিতা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার বিশিষ্ট আবৃত্তিকার ফারকুজ্জামান ডেভিড, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের প্রধান শফিকুর রহমান এবং সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার রাহুল দেব রায়।
বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হামিদ এবং সাতক্ষীরা জেলার বিশিষ্ট কবি মুস্তাক আহমেদ শুভ্র।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
সাতক্ষীরায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ এবং বিভিন্ন শিক্ষা উপকরণবিস্তারিত পড়ুন

টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
সাতক্ষীরা জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ অপু হালদার-এর সাথে মতবিনিময় ওবিস্তারিত পড়ুন


