শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদরে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন মশিউর রহমান বাবু

আবু সাঈদ, সাতক্ষীরা: আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে সাতক্ষীরা-সদর উপজেলায় জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে এই দলীয় মনোনয়ন পত্রটি মশিউর রহমান বাবুর হাতে তুলে দেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

মশিউর রহমান বাবু সাবেক এমপি হাবিবুর রহমান হবির সুযোগ্য পুত্র। এরই মধ্যে তিনি গণসংযোগ, মতবিনিময় সভা, লিফলেট বিতরণ ও শুভেচ্ছা পোষ্টার লাগিয়ে প্রচার প্রচারণা চালিয়ে সদর উপজেলার সর্বত্র আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে।

এছাড়াও মশিউর রহমান বাবুর পক্ষে উপজেলার ১৪টি ইউনিয়নের সাধারণ মানুষসহ মাঠে নেমেছেন জেলা জাতীয় পার্টিসহ সব ইউনিট ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারুণ্যের গণজোয়ার ও তাঁর বিশাল কর্মীবাহিনী বলে দিচ্ছে জনপ্রিয়তায় বর্তমানে তিনি শীর্ষে রয়েছেন।

এ বিষয়ে সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান বাবু বলেন, আমি নেতা হওয়ার জন্য নয় বরং সাধারণ মানুষের সেবা করার জন্য কাজ করে যাচ্ছি। আমি মানুষের কল্যাণে সব সময় এগিয়ে আসবো। দলমত নির্বিশেষে সকল শ্রেণির মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ। দলের পরিচয় বড় কথা নয়, আমরা সকলেই সাতক্ষীরা সদর উপজেলার মানুষ।

আমরা সকলেই একটি পরিবারের লোকজন। তিনি আরও বলেন, আমি কথায় নয় কাজে বিশ্বাসী। আমার পিতা প্রায়ত সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হবি সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য রাজনীতি করেছেন। আমিও সেই পথ অনুসরন করে চলতে চাই।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী