শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলায় পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। শান্তির প্রতীক কবুতর উড়িয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল থেকে সারা দেশের ন্যায় কলারোয়া উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে খামারিরা তাদের পশু-পাখি প্রদর্শনীর জন্য নিয়ে আসেন উপজেলা প্রাণিসম্পদ মেলার স্টলে।

প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রান্তিক খামারিরা তাদের পোষা সবথেকে সুন্দর ও সুস্থ গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, কবুতরসহ বিভিন্ন জাতের গবাদি পশু স্টল গুলোতে প্রদর্শন করছেন। এই মেলায় গাভী পালন প্রদর্শন করে প্রথম পুরস্কার ৫ হাজার টাকা পেয়েছেন কলারোয়ার তুলসীডাঙ্গা এলাকার গাভী পালনকারী আমিরুল ইসলাম।

মোট পাঁচটি ক্যাটাগরিতে মেলায় ৫০টি স্টলে অংশগ্রহণকারী ৬৮ জন খামারিদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেছে উপজেলা প্রাণী সম্পদ কর্তৃপক্ষ। পাঁচ ক্যাটাগরির মধ্যে গাভী তিনটি, বকনা তিনটি, ছাগল ও ভেড়া চারটি, হাঁস ও মুরগি তিনটি, সৌখিন প্রাণী বা পাখি তিনটি।

কলারোয়া উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, প্রাণিসম্পদ দপ্তর খুলনা বিভাগীয় ইপিডোমিয়োলজিস্ট ডাঃ নজরুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাস।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা ভেটেনারি সার্জন ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সুদাম নন্দী, এলডিডিপি প্রকল্পের প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ জাহিদ হোসেন, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মাজিবুর রহমান, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম ওয়াদুদসহ সূধিবুন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত