সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সরকারি কলেজ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার অন্যতম জনগুরুত্বপূর্ণ সরকারি কলেজ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে শহরের মেসলেমা একাডেমি সংলগ্ন এলাকায় স্থানীয়দের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন ২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাষ্টার শফিকুল ইসলাম, সেক্রেটারি হাফেজ বেলাল হুসাইন, মাওলানা ইয়াহইয়া, ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ইব্রাহিম হোসেন, স্থানীয় বাসিন্দা তালিম হোসেন, জয়নুল আবেদিন শামিন, মঞ্জুরুল ইসলাম, জহুরুল হক, নুরুল ইসলাম, আব্দুর রহিম, শিশু আরিফ বিল্লাহ ও আমীর হামজা। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল দশা সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তির কারণ হয়ে উঠেছে। বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে ধুলাবালিতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগীবাহী যান ও পথচারীরা ঝুঁকিতে পড়ছে। সড়কে বড় বড় গর্তের কারণে দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। জানা গেছে, গত ১৫ এপ্রিল সাতক্ষীরা পৌরসভার আওতাধীন সরকারি কলেজ রোডসহ ১০টি সড়ক সংস্কারে ‘সাসটেইনেবল টাউনস ফর পিপল’ (CRM প্রকল্প) ও জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা কেএফডব্লিউ’র অর্থায়নে প্রায় ১৭ কোটি ৪৭ লাখ টাকায় ৯ কিলোমিটার রাস্তা সংস্কারের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস। এরপর পুরাতন সাতক্ষীরা থেকে সরকারি কলেজ পর্যন্ত অর্ধ কিলোমিটার অংশে পিচ তুলে ইট বসানোর জন্য গর্ত করা হয়। কিন্তু কয়েক মাস পেরিয়ে গেলেও আর কোনো কাজ হয়নি, ফলে সড়কটি এখন আরও বিপজ্জনক হয়ে উঠেছে। সমাবেশ থেকে বক্তারা আগামী এক সপ্তাহের মধ্যে কাজ শুরুর আল্টিমেটাম দেন। দাবি পূরণ না হলে সড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ

মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উদ্যোগে বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ অনুমোদিত ২০২৫-২৬ অর্থবছরেরবিস্তারিত পড়ুন

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ