শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সরকারি কলেজের প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: দেশের দক্ষিণ পশ্চিমের ঐতিহ্যবাহী সাতক্ষীরা সরকারি কলেজের প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজের সভাপতিত্বে শনিবার বেলা ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনে প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে এ আলোচনা সভার আয়োজন করে।
সভায় আংশিক একটি উদযাপন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি আংশিক একটি উপদেষ্টা ও কয়ে়কটি উপ-কমিটির গঠন করা হয়ে়ছে।
উপদেষ্টা মন্ডলী; প্রধান উপদেষ্টা আছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাসেম। উপদেষ্টায় আছেন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল হামিদ ও অধ্যাপক মোঃ ইমদাদুল হক।
উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে আছেন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ। যুগ্ম আহ্বায়ক ও অর্থ সম্পাদকে আছেন প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম ফারুক, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান, ডাঃ আবুল কালাম বাবলা, রেহেনা খানম, অধ্যাপক মোঃ ওলিউর রহমান ও ভালুকা চাঁদপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ.আর.এম মোবাশ্বেরুল হক (জ্যোতি)।
কমিটির সদস্য সচিবে আছেন প্রফেসর এস.এম আনোয়ারুজ্জামান (মুকুল), যুগ্ম সদস্য সচিব ও নিবন্ধন আহ্বায়ক মোঃ কামরুজ্জামান (রাসেল), যুগ্ম সদস্য সচিব ও সাজসজ্জা আহ্বায়ক মীর তাজুল ইসলাম (রিপন), যুগ্ম সদস্য সচিব অধ্যাপক মোঃ বদরুল মিল্লাত, মোঃ মাগফুর রহমান, শ্যামনগর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোঃ হাফিজুল আল মাহমুদ (রিটু), মোঃ মশিউর রহমান (বাবু) ও প্রচার সম্পাদক মোহাম্মদ সাকিবুর রহমান। কার্যনির্বাহী সদস্যে অধ্যাপক গাজী আবুল কাশেম, মোঃ জোবায়ের আলম (প্রিন্স), প্রভাষক আসমা খাতুন, মোঃ জিল্লুর রহমান মিঠু, মোঃ মনিরুজ্জামান (বকুল), শাকিল আহসান পলাশ, মোঃ গোলাম মোস্তফা, মোঃ জুলফিকার আলী, সৈয়দ রুবায়েত ইসলাম (রাতুল), মোঃ মাহবুব রহমান। মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী, মোঃ নজরুল ইসলাম, আহছানুস সালেহীন, মোঃ ইমরান হোসেন, মোঃ রফিকুল আলম, মোঃ আলাউদ্দিন, আইনজীবী সৈয়দ জিয়াউর রহমান (বাচ্চু), মাহামুদুল হক জামি, মোঃ ইমরান ফাতাহ, শেখ রাকিবুল ইসলাম, মোঃ আব্দুস সাত্তার, মোঃ মহিবুল্লাহ ও শেখ আফজাল হোসেন। সাতক্ষীরা সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠান সাবেক এবং বর্তমান সকল শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে, নির্দিষ্ট অনলাইনে আগামী বছরের ২২ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত ফি জমার দিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সাবেক শিক্ষার্থীদের জন্য ২’হাজার টাকা এবং বর্তমান শিক্ষার্থীদের জন্য ১৫’শ টাকা নির্ধারণ করার সিদ্ধান্ত হয়ে়ছে। আগামী বছর ২০২৫ সনে ঈদ উল ফিতর এর ৩য় দিনে এই প্লাটিনাম জয়ন্তী উদযাপন তারিখ নির্ধারণ করা হয়ে়ছে। ১৯৪৬ সালে অত্র কলেজ প্রতিষ্ঠান হতে যারা পাশ করে সার্টিফিকেটধারী হয়ে়ছেন তাদের সকলের অংশগ্রহণের আহ্বান ও অনুষ্ঠানেকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর