বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সীমান্তে প্রায় চার লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা : সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় চার লক্ষ টাকার চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

১৯ নভেম্বর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিকদল ৮৪ টি ভারতীয় শীতের কম্বল আটক করে।

মঙ্গলবার রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরাস্থ ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বাধীন সাতক্ষীরাস্থ আগড়াখোলা নামক স্থান হতে ভারতীয় শীতের কম্বল ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর অত্র ব্যাটালিয়নের ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের হাবিলদার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় চোরাকারবারীরা বিজিবি টহলদলের উপস্থিতি বুজতে পেরে মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায় । পরবর্তীতে আভিযানিকদল উক্ত চোরাকারবারীদের ফেলে যাওয়া ৮৪টি ভারতীয় শীতের কম্বল উদ্ধার করে। উদ্ধারকৃত ভারতীয় কম্বলের মূল্য ৮৪ X ৪,০০০/- = ৩,৩৬,০০০/- টাকা (তিন লক্ষ ছয়ত্রিশ হাজার) টাকা।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় কম্বলগুলো সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর