শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অগ্নিবীনার উদ্যোগে নজরুল সম্মিলন অনুষ্ঠিত

আইন যেখানে ন্যায়ের শাসক সত্য বলিলে বন্দী হই কবি নজরুলের এই বাণী কে সামনে রেখে আন্তর্জাতিক নজরুল সম্মিলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

(শুক্রবার ২৬ এপ্রিল) বিকালে অগ্নিবীনা জেলা সংসদ সাতক্ষীরার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অগ্নিবীণা জেলা সংসদের সভাপতি প্রাণকৃষ্ণ সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন (সিনিয়র সচিব) এস.ডি.এফ, ঢাকা চেয়ারপার্সন মো. আব্দুস সামাদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি নজরুল ইনস্যিাটউট, ঢাকা নির্বাহী পরিচালক এএফএম হায়াতুল্লাহ , সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন (লেখক ও গবেষক) ডিআইজি, খুলনা রেঞ্জ (সাবেক), ঢাকা ড. এস. এম মনিরুজ্জামান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আলমগীর হোসেন, বাংলাদেশ টেলিভিশনের নজরুল সংগীত শিল্পী ও পরিচালক, ড. লীনা তাপসী খান, (কমান্ড্যান্ট)পুলিশ সুপার সাতক্ষীরা মোহাম্মদ. বেলায়েত হোসেন টিপু, অগ্নিবীণা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম সিরাজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, কবি নজরুল ইনস্টিটিউট ঢাকা আবৃত্তিকার ও প্রশিক্ষক সীমা ইসলাম, অগ্নিবীণা রাজশাহী বিভাগীয় সংসদের আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিএল কলেজের অধ্যাপক মো. আব্দুল মান্নান, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসু দেব বসু,অধ্যাপক গাজী আজিজুর রহমান,কবি সৌহার্দ সিরাজ,কবি পল্টু বাসার প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।

এ সময় কবি সাহিত্যিক শিল্পী ও সমাজসেবক, সমাজে বিশেষ অবদান রাখায় বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলা, কণ্ঠশিল্পী চৈতালি মুখার্জি, শিল্পী মোঃ শহিদুল ইসলাম, সহ-৫ জন গুণী ব্যক্তি কে সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানে ধুমকেতু, সাতক্ষীরার সূর্য সহ ৩ টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আন্তর্জাতিক নজরুল সম্মিলনের আহ্বায়ক সোহরাব হোসেন সবুজ।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর