বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে মাষ্টার ট্রাভেলসকে জরিমানা

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পরবর্তী ঈদ যাত্রা নির্বিঘ্নে করার লক্ষ্যে সাতক্ষীরার পুলিশ, বিআরটিএ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টিম অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে শহরের মাষ্টার ট্রাভেলস কাউন্টারে অভিযান পরিচালনা করেছে।

রবিবার (৬ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়ে অবস্থিত মাষ্টার ট্রাভেলস পরিবহণ কাউন্টারে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে সাতক্ষীরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর এর নেতৃত্বে, বিআরটিএ ও সঙ্গিয় পুলিশ ফোর্সদের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে মাষ্টার ট্রাভেলস পরিবহণকে মামলাসহ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযান পরিচালনাকারী সাতক্ষীরার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর জানান, ঈদ পরবর্তী নির্বিঘ্নে যাত্রীসেবার মান নিশ্চিত করতে শহরের বিভিন্ন পরিবহন কাউন্টার সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে মর্মে অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান চালানো হচ্ছে।

ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে সেবা বিক্রয় করছেন (ধারা ৪০) ভঙ্গ করাই মাষ্টার ট্রাভেলস পরিবহণকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং পাশাপাশি কোনোভাবেই অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না মর্মে সতার্ক করা হয়েছে।

তিনি আরও জানান, সাতক্ষীরার শহরে অবস্থিত পরিবহণ কাউন্টার ও কেন্দ্রীয় বাস টার্মিনালে বাস কাউন্টারগুলোতে নির্ধারিত রুটভিত্তিক ভাড়ার তালিকা বড় আকারে প্রকাশ্যে টাঙ্গানোর নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে যাত্রীরা সহজেই নির্ধারিত ভাড়া দেখতে পারেন এবং অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ না থাকে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

২০১৭ সালে দায়ের হওয়া একটি মামলার জটিলতায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে বিদায় বেলায় পাঁচ লাখ টাকা দান করেছেনবিস্তারিত পড়ুন

  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • পিলখানা হত্যাকাণ্ডের পর ১০ বিডিআর সদস্যকে হত্যা করে জিয়াউল: দেহরক্ষীর সাক্ষ্য
  • রক্তের দাগ না শুকাতেই ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: টুকু