বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অনুষ্ঠিত হল স্থানীয় সরকার এবং নাগরিকদের মধ্যে সরাসরি সংলাপ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় স্থানীয় সরকার এবং নাগরিকদের মধ্যে সরাসরি সংলাপের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ‘কথা বলি, সমাধান করি’ এ প্রতিপাদ্যে আয়োজিত সংলাপে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি এবং স্থানীয় নাগরিকরা অংশগ্রহণ করেন।

ভিবিডি সাতক্ষীরার সভাপতি মো. হোসেন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন বল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. মোঃ মহিতুল ইসলাম এবং সম্মানিত অতিথি ছিলেন বল্লী ইউনিয়ন পরিষদের সচিব তানজীর কচি।

সংলাপে অংশগ্রহণকারী নাগরিকরা তাদের এলাকার বিভিন্ন সমস্যা ও চাহিদা তুলে ধরেন। বিশেষ করে জলাবদ্ধতা সমস্যা, স্বাস্থ্যসেবা এবং নাগরিক সেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। নাগরিকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনার পর জনপ্রতিনিধিরা এইসব সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে বল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. মোঃ মহিতুল ইসলাম বলেন, “এ ধরনের সরাসরি সংলাপের মাধ্যমে আমরা জনগণের প্রকৃত সমস্যা ও চাহিদা সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, এই সংলাপের মাধ্যমে প্রাপ্ত মতামতগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।”

ভলেন্টিয়ার ফর বাংলাদেশ সাতক্ষীরা-এর সভাপতি বলেন, “আমরা মনে করি, স্থানীয় সরকার এবং নাগরিকদের মধ্যে সরাসরি সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু সমস্যার সমাধানে সহায়তা করে না, বরং জনগণের আস্থা ও অংশগ্রহণও বাড়ায়। আমরা এই ধরনের সংলাপ নিয়মিত আয়োজন করার পরিকল্পনা করছি।”

সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন-এর জেলা প্রতিনিধি এস এম বিপ্লব হোসেন, বল্লী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সামছুর রহমান, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রবিউল ইসলাম, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোছা. মর্জিনা বেগম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী