মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো স্মৃতি দাবা টুর্নামেন্টের উদ্বোধন

​সাতক্ষীরায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি দাবা টুর্নামেন্ট ২০২৪-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি কাউসার আজিজ।

​​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু জাহিদ ডাবলু এবং জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতি।​

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক কাউসার আজিজ দাবার গুরুত্ব তুলে ধরে বলেন, দাবা একটি বুদ্ধিবৃত্তিক খেলা যা মেধার বিকাশ ও মানসিক উৎকর্ষ সাধনে সহায়ক। এই টুর্নামেন্ট সাতক্ষীরার দাবা অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং এখান থেকে আগামী দিনের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

​বিশেষ অতিথিবৃন্দও টুর্নামেন্টের আয়োজকদের ধন্যবাদ জানান এবং খেলোয়াড়দের শুভকামনা জানান। এই ধরণের আয়োজন তরুণ প্রজন্মকে ইতিবাচক কাজে উৎসাহিত করবে বলে তারা মন্তব্য করেন।

​টুর্নামেন্টে বিভিন্ন বয়সের দাবারুরা অংশ নিচ্ছেন। উৎসবমুখর পরিবেশে এই টুর্নামেন্ট আগামী কয়েকদিন চলবে। দাবা প্রেমীরা এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

নিজস্ব প্রতিতিধি : সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া