বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ‘উপকূলীয় সকল মানুষের সুপেয় নিরাপদ অধিকার নিশ্চিত কর’ শীর্ষক আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি: জলবায়ু বিষয়ক জাতিসংঘের প্যানেলের গবেষণা বলছে, প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির জন্য ২০ ভাগ বিশুদ্ধ পানি কমে যাচ্ছে।

সোমবার (১৬ অক্টোবর) বিশ্ব খাদ্য দিবসে পানি অধিকার প্রচারাভিযানের আওতায় প্রান্তজন/স্বদেশ/সংশপ্তক, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক-প্রান এবং একশনএইড বাংলাদেশ এর যৌথ উদ্যোগে উপকূলীয় সকল মানুষের জন্য নিরাপদ পানির দাবিতে সাতক্ষীরায় আলোচনা সভায় এমন আরও উদ্বেগজনক ও গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে অনুষ্ঠানের বক্তাদের কাছ থেকে।

আলোচনায় অংশগ্রহণকারী বক্তারা বলেন, কৌশলগত পরিকল্পনার দূর্বলতায় দেশের উপকূলীয় ১৯টি উপকূলীয় জেলার সমগ্র অঞ্চলসহ দেশের নানা স্থানে মানুষের সুপেয় পানির অধিকার নানাভাবে ব্যাহত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীব্যাপী আশংকাজনক হারে সুপেয় পানির স্তর ক্রমশ নিচে নেমে যাচ্ছে। বাংলাদশে কৃষি কাজে ব্যবহৃত মোট পানির ৭৮ ভাগই ভূগর্ভস্থ পানি এবং যে হারে এই পানি উত্তোলন করা হয় সেই হারে প্রাকৃতিকভাবে পানি মাটির নিচে সেসব ভূগর্ভস্থ অ্যাকুইফায়ারে যুক্ত হয় না।

অনুষ্ঠানের মূল প্রবন্ধ পাঠ করেন গিয়াস উদ্দীন সরদার। তিনি বলেন, বিশ্বব্যাংক, বিশ্বস্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের ৯৮ ভাগ মানুষের জন্য পানির কোনো না কোনো উৎস থাকলেও নিরাপদ বা সুপেয় পানি পাচ্ছে শতকরা ৫৬ ভাগ মানুষ। গত কয়েক দশকে জনপ্রতি মিঠাপানির পরিমাণ ২০ শতাংশ হ্রাস পেয়েছে এবং দূর্বল ব্যবহার ব্যবস্থাপনা, ভূগর্ভস্থ পানি উত্তোলন, দূষণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে পানির প্রাপ্যতা এবং গুণমান দ্রুত অবনতি হচ্ছে। বাংলাদেশের উপকূলীয় জনগণ বিশেষ করে ক্ষুদ্র কৃষক, নারী, শিশুরা নিরাপদ পানির সংকটে জর্জরিত, যারা ইতোমধ্যেই তাদের দৈনন্দিন চাহিদা মেটানোর চ্যালেঞ্জ এর সম্মুখীন।

স্বদেশ, প্রান সংস্থার উদ্যোগে আয়োজিত এই নাগরিক আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, নাগরিক নেতা রাজনীতিবিদ অধ্যক্ষ আশেক ই এলাহী, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবদুল ওয়াহেদ, জাসদ নেতা শেখ ওবায়েদুস সুলতান বাবলু, নদী-পানি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, অধ্যাপক পবিত্র মোহন দাস, উন্নয়নকর্মী শ্যামল বিস্বাস, নাজমুল আলম মুন্না, মহুয়া মঞ্জুরী, তরুণ রাজনৈতি কর্মী রুবেল হাসান, শিক্ষক ফজলুল হক, ভূমিহীন নেতা আবদুস, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, কলেজ শিক্ষক প্রফেসর মোজাম্মেল হক প্রমুখ।

বক্তারা আরও বলেন, খাদ্য মানুষের অন্যতম মৌলিক অধিকার হলেও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ বিভিন্ন কারনে তার জনগনের খাদ্য, সুপেয় পানি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে হিসশিম খাচ্ছে। যদিও বাংলাদেশ খাদ্য নিরাপত্তার কথা বিবেচনায় এনে ‘রুপকল্প-২০৪১’-এর আলোকে জাতীয় কৃষি নীতি, খাদ্য নিরাপত্তা আইন, টেকসই উন্নয়ন অভীষ্ট-২০৩০ এবং ডেল্টা প্লান-২১০০ সহ অন্যান্য পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে, কিন্তু খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই কৃষি প্রধান দেশের সর্বত্র পানির সঠিক ব্যবহার এবং ব্যবস্থাপনার কোন বিকল্প নেই।

অধ্যক্ষ আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আয়োজক প্রতিষ্ঠানের প্রধান মাধব চন্দ্র দত্ত বলেন, প্রতিবছর খাদ্য ও পুষ্টি নিরাপত্তার বিভিন্ন দিক পর্যালোচনার জন্য একটি নির্দিষ্ট বিষয়বস্তুর উপর দৃষ্টি নিবন্ধ করে বিশ্ব খাদ্য দিবস পালিত হয় যার এবারকার প্রতিপাদ্য ‘পানিই জীবন, পানিই খাদ্য; কাওকে পেছনে ফেলে নয়”। এই প্রতিপাদ্যের মূল লক্ষ্য পৃথিবীতে জীবনের জন্য পানির গুরুত্বপূর্ণ ভূমিকাকে সামনে নিয়ে আসার মাধ্যমে বিশ্বে খাদ্যের ভিত্তি হিসেবে পানিকে তুলে ধরা। এই দিবসকে ঘিরে গৃহীত কর্মসূচি পানি ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে কারন পানি কেবল বেঁচে থাকার জন্যেই অপবিহার্য নয়, সবার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় ড্রেনেজ, সবুজ এলাকা, জনস্বাস্থ্যের উন্নয়নে সমন্বয় দাবি