বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কোচিং ব্যবসায় অশুভ প্রভাব বন্ধে জেলা প্রশাসনের দৃঢ় পদক্ষেপ

হাফিজুল ইসলাম : সাতক্ষীরায় শিক্ষার্থীদের ক্লাসমুখী করার জন্য জেলা প্রশাসনের পদক্ষেপ নতুন আশা জাগিয়েছে। দীর্ঘদিন ধরে কিছু কোচিং কেন্দ্র স্কুলের ক্লাসের সময় শিক্ষার্থীদের আটকিয়ে ব্যবসায় লিপ্ত থাকায় তারা সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের প্রকৃত পাঠদান থেকে বঞ্চিত হচ্ছিল।

শহরের কিছু অর্ধশিক্ষিত কোচিং শিক্ষক ভর্তি ফরম পূরণ ও অর্থ উপার্জনের পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্তিকর তথ্য দিয়ে প্রকৃত শিক্ষকের কাছে যাওয়া থেকে বিরত রাখছিলেন। তারা নিজেদের বুয়েট, মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে শিক্ষার্থীদের প্রলুব্ধ করছিলেন।

স্থানীয় অভিভাবক রাহমাত উল্লাহ বলেন, “আমরা চাই আমাদের সন্তানরা শ্রেণিকক্ষে ফিরে প্রকৃত শিক্ষকের কাছ থেকে শিক্ষা নিক। প্রশাসনের পদক্ষেপ এই দিকেই সহায়ক হবে।” অন্য অভিভাবক শাবনম আক্তার বলেন, “অনভিজ্ঞ কোচিংয়ে আমাদের সন্তানদের সময় ও শিক্ষা নষ্ট হচ্ছিল। প্রশাসনের উদ্যোগে আমরা আশা করছি ক্লাসমুখী পরিবেশ ফিরে আসবে।”

জেলা শিক্ষা অফিসার মুহা: আবুল খায়ের জানান, জেলা আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় জেলা প্রশাসক সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। জেলা তথ্য অফিস ইতোমধ্যেই মাইকিং শুরু করেছে এবং শিগগিরই আইন অমান্যকারী কোচিং সেন্টারের বিরুদ্ধে অভিযান চালানো হবে।

সাতক্ষীরার সচেতন সমাজ ও অভিভাবকরা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী