শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় চাঁদাবাজির তথ্য সংগ্রহ করায় সাংবাদিকের প্রতিষ্ঠানে হামলা-লুট!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার পাটকেলঘাটায় সংবাদ সংগ্রহকে কেন্দ্র করে আনন্দ টিভির জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসানের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা।

শনিবার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে পাটকেলঘাটা বাজারের পল্লী বিদ্যুৎ রোডের মিনিস্টার শোরুমে এ ঘটনা ঘটে।

এসময় শো-রুমের এলইডি টিভি, ফ্রিজ, এসি, রাইসকুকারসহ আনুমানিক প্রায় ৩০ লাখ টাকা ও নগদ ৫ লাখ টাকা লুট করে সন্ত্রাসীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের পর শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যায়। এরপর পাটকেলঘাটা আওয়ামী লীগ নেতা সরুলিয়া ইউপি চেয়ারম্যান ও পাটকেলঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই ইউনিয়ন পরিষদে ও স্কুলে বসতে বাঁধার সম্মুখীন হন বিএনপি নেতাকর্মীদের দ্বারা। নির্বিঘ্নে পরিষদে বসা ও স্কুল পরিচালনার জন্য আ.লীগ নেতা চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার বিএনপি নেতা রাজু, যুবদল নেতা মন্টু, মকবুল টেইলার্সের মালিক মকবুলের সঙ্গে ১০ লাখ টাকায় আপস হয়। নগদ ৮ লাখ টাকা ও ২ লাখ টাকার চেক প্রদান করে বিএনপি নেতা রাজুর নিকট। চুক্তি অনুযায়ী ২৮ আগস্ট বুধবার স্কুল ও ইউনিয়ন পরিষদে বসাতে মকবুল টেইলার্সের মালিক মকবুল এবং আব্দুল হাই মাস্টারকে স্কুলে নিয়ে যায়।

এ ঘটনাটি জানতে পেরে আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসান তথ্য উপাত্ত সংগ্রহ করেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে রাজু ও মন্টু। এর প্রেক্ষিতে সন্ত্রাসী বাহিনীর কাশিপুর গ্রামের অছেল দালালের ছেলে বিল্লাল ড্রাইভার, যোগীপুকুরিয়া গ্রামের আব্দুল মজিদ, ইসমাইল, মকবুল হোসেন, ইয়ারুল, কবির ড্রাইভার, নুর ইসলাম, শাকদাহ গ্রামের হায়দার, তৈলকুপী গ্রামের সেলিম ড্রাইভার, কাশিপুর গ্রামের মুক্ত, দায়পাড়ার মনি প্রমুখসহ অজ্ঞাতনামা ২০-৩০ জন মিলে সাংবাদিক হাসান ও তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এসময় নগদ ৫ লাখ টাকাসহ ইলেকট্রনিক্স সামগ্রী লুটপাট ও ভাঙচুর চালিয়ে প্রায় ৩০-৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সাংবাদিক হাসানুর রহমান হাসান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে আ.লীগ সরকারের পতন হয়। এরপর পাটকেলঘাটা আ.লীগ নেতা সরুলিয়া ইউপি চেয়ারম্যান ও পাটকেল ঘাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই কর্মস্থল ছাড়তে বাধ্য হন। পরে ইউনিয়ন পরিষদে ও স্কুলে বসতে বাধার সম্মুখীন হন বিএনপি নেতাকর্মীদের দ্বারা। নির্বিঘ্নে পরিষদে বসা ও স্কুল পরিচালনার জন্য আ.লীগ নেতা চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার বিএনপি নেতা রাজু, যুবদল নেতা মন্টু, মকবুল টেইলার্সের মালিক মকবুলের সঙ্গে ১০ লাখ টাকায় আপস হয়। নগদ আট লাখ টাকা ও ২ লাখ টাকার চেক প্রদান করে বিএনপি নেতা রাজুর নিকট। এসব বিষয়ে সংবাদ প্রকাশের জন্য তথ্য প্রমাণ সংগ্রহ করায় সন্ত্রাসী বাহিনীরা আমার প্রতিষ্ঠানের শো রুমের ব্যাপক হামলা চালিয়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি করেছে। এসময় নগদ ৫ লাখ টাকা লুট করে সন্ত্রাসীরা।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, গত রাতে মিনিস্টার শোরুমে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শোরুমের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, সাংবাদিক হাসানুর রহমান হাসানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকেরা। এ ঘটনায় সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করবে সাতক্ষীরা সাংবাদিক সমাজ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার কোমরপুরে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সাতক্ষীরার ধুলিহর ইউনিয়নের কোমরপুরে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্ময় সভা

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভাবিস্তারিত পড়ুন

টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, জনভোগান্তি চরমে

দুই সপ্তাহের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়ছে সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকা এতে ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, ডুবে গেছে বাড়িঘর ও ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ, অচল হয়ে পড়া ড্রেনেজ ব্যবস্থা। অপরিকল্পিতভাবে মাছের ঘেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত
  • ​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান