শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জনপ্রতিনিধিদের সাথে নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জনপ্রতিনিধিদের সাথে নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ অনুষ্ঠিত।
৭ মে বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা অগ্রগতি রিসোর্ট প্রশিক্ষণ কেন্দ্রে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের সহায়তায় এবং নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের উক্ত সংলাপ অনুষ্ঠিত হয়।
জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক শেখ সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে সম্মানীত অতিথি হিসেবে সদর উপজেলার আগরদাড়ি ইউপি চেয়ারম্যান এসএম কবির হোসেন মিলন ও তালা উপজেলার ধানদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম উপস্থিত থেকে মুল্যবান আলোচনা ও অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
জেলা নাগরিক প্লাটফর্মের সম্মানীত সদস্য ও অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে প্রকল্পের কার্যক্রম, লক্ষ্য-উদ্দেশ্য বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন জেলা সমন্বয়কারী মাসুদ রানা। মুল আলোচনায় ৭টি উপজেলা যুব ফোরাম প্রতিনিধিরদের পক্ষে সদর উপজেলার কর্ন বিশ্বাস, আশাশুনির মোঃ আসাদুল্লা আল মাসুদ, কলারোয়ার আব্দুস সাত্তার, কালিগঞ্জের মর্জিনা খাতুন, শ্যামনগরের ইব্রাহীম খলিল, দেবহাটার নুসরাত জাহান এবং তালার বন্দনা দেবনাথ স্থানীয় সমস্যা ভিত্তিক প্রশ্ন ও দাবী উত্থাপন করেন। এসময় নাগরিক প্লাটফর্মের সদস্যদের মধ্যে প্রথম আলো সাংবাদিক কল্যান ব্যানার্জী, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল ও নাজমূল আলম মুন্না, মীর খায়রুল আলম, মফিজুর রহমান, মৌমাছি সংস্থার নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক, সংগীত শিক্ষিকা শীলা রানী হালদারসহ অনেকে আলোচনায় গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
আমন্ত্রীত নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যসহ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের ফিল্ড অফিসার বিপুল রায়।
উল্লেখ্য যে, প্রকল্পটি জাতীয় যুব নীতি ২০১৭ এর আলোকে তৃণমূল পর্যায়ের বিভিন্ন প্রান্তিক যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবদের উদ্বুদ্ধ করবে।

একই রকম সংবাদ সমূহ

বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

সকালের নরম আলো তখন নদীর জলে এসে পড়েছে। বেতনার তীরে শাল্য মাছখোলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত