বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইদের হাতে ছোট ভাই খু*ন

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর (সাতক্ষীরা): সাতক্ষীরার শ্যামনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইদের হাতে প্রতিবন্ধী ছোট ভাই খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

রবিবার (২৩ মার্চ) ভোর সাড়ে ৫টায় উপজেলার পদ্মাপুকুর ইউনিয়নের পাখিমারা খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাদের মোড়ল (৬৫) ওই এলাকার মৃত খতিব আলী মোড়লের ছেলে।
তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন।

অভিযুক্তরা হলেন মোশারফ মোড়ল, অহেদ মোড়ল, রফিকুল মোড়ল, ভাইপো রবিউল ইসলাম ও হাবিবুর রহমান।

স্থানীয়রা জানান- বসতভিটা নিয়ে কাদের মোড়ল ও তার ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন কথা-কাটাকাটির একপর্যায়ে কাদের মোড়লকে ঘাড়ে, পেটে ও বুকে আঘাত করা হয়। অচেতন অবস্থায় তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী মাকসুদা বিবি বলেন- ‘আমার স্বামীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে।’
ছেলে তৈবুর রহমান জানান- ‘জমি নিয়ে বিরোধের জেরে তার বাবাকে মারধর করা হয়।’
তিনি দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক।

শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবির মোল্যা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর