শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয় কবিতা পরিষদের ‘কবি সম্মেলন’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

গাজী হাবিব, সাতক্ষীরা: সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরো ব্যাপকভাবে ছড়িয়ে দিতে এবং কবিদের সংগঠিত করতে জাতীয় কবিতা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ‘কবি সম্মেলন’ উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি কবি ও সাহিত্যিক পল্টু বাসার।

এসময় উপস্থিত ছিলেন প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি কবি কিশোরী মোহন সরকার, সাধারণ সম্পাদক কবি সৌহার্দ সিরাজ, তত্ত্ব ও গবেষণা সম্পাদক সোহরাব হোসেন সবুজ, সাংস্কৃতিক সম্পাদক আবু সালেক চাঁদ, তথ্য ও প্রচার সম্পাদক গাজী হাবিব, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মুন্না, নির্বাহী সদস্য মনিরুল বারী, সাধারণ সদস্য কাজী গুলশান আরা, মুনসুর রহমান, মুকুল ম্রিয়মান, বায়েজিদ হাসান প্রমুখ।

সভায় কবি পল্টু বাসার বলেন, জাতীয় কবিতা পরিষদ দেশের কবি ও কবিতাপ্রেমীদের একটি ঐতিহ্যবাহী সংগঠন। ১৯৮৭ সালে এই পরিষদের যাত্রা শুরু হয় কবিতার আন্দোলনকে গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে। সাতক্ষীরা জেলা শাখা সেই সময় থেকেই কবিতাচর্চার আলোকবর্তিকা হিসেবে কাজ করেছে। কিছুদিন কার্যক্রম স্থিমিত থাকলেও আবারো নতুন উদ্যমে আমরা সংগঠনটিকে সক্রিয় করে তুলতে চাই। কবিতা শুধু সৌন্দর্যের প্রকাশ নয়, এটি সমাজ পরিবর্তনের হাতিয়ার। ১৯৮৭ থেকে ১৯৯০ পর্যন্ত স্বৈরাচার বিরোধী গণআন্দোলন জাতীয় কবিতা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সাধারণ সম্পাদক কবি সৌহার্দ সিরাজ বলেন, কবিরা সমাজের বিবেক। আমাদের এই সম্মেলনের উদ্দেশ্য হলো সাতক্ষীরার প্রতিটি কবিকে এক ছাতার নিচে নিয়ে আসা এবং কবিতাচর্চাকে আরো সমৃদ্ধ করা। ১৯৮৭ সালে জাতীয় পর্যায়ে কবিতার যে আন্দোলন শুরু হয়েছিল, আমরা সেটিকে আবারও মাঠে-ঘাটে, প্রান্তে প্রান্তে ছড়িয়ে দিতে চাই।

সভায় বক্তারা আরও বলেন, কবিতা হচ্ছে মানুষের মনের মুক্তি, হৃদয়ের প্রতিবাদ এবং ভালোবাসার প্রকাশ। সমাজে যে অনাচার, অন্যায় ও অবক্ষয় চলছে-তার বিরুদ্ধে কবিরাই প্রথম কণ্ঠ তোলে। তাই কবিতা ও কবিদের সংগঠনকে শক্তিশালী করা মানে সমাজে আলোর দিশা ছড়িয়ে দেওয়া।

সভায় জানানো হয়, জাতীয় পর্যায়ে সংগঠনকে আরো গতিশীল করতে ঢাকায় একটি প্রস্তাবনা কমিটি গঠন করা হয়েছে, যা জেলা পর্যায়ের শাখাগুলোর সঙ্গে সমন্বয় করে পরিষদের কার্যক্রম পুনরায় বেগবান করবে।

সভা শেষে কবি সম্মেলনের কর্মপরিকল্পনা ও আয়োজনের প্রাথমিক সময়সূচি চূড়ান্ত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস