বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয় ছাত্র সমাজের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের জাতীয় ছাত্র সমাজের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ২৭ মার্চ ) বিকালে সাবেক সংসদ সদস্য এমএ জব্বার সাহেবের বাসভবনে জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল ‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, জাতীয় ছাত্র সমাজ একটি সুসংগঠিত সংগঠন এই সংগঠনে অন্যায় দুর্নীতির কোন প্রশ্রয় নেয়। এই সংগঠনের নামে দুর্নাম বদনাম নেই। পল্লীবন্ধ হোসাইন মোহাম্মদ এরশাদ এর আদর্শ বুকে ধারণ করে জাতীয় ছাত্র সমাজের প্রতিটি নেতাকর্মী বাংলার মেহনতী মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হিসাবে কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, সহসাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মশিউর রহমান বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আবদুস সাদেক, আশাশুনি উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক এড আলিফ হোসেন জেলা যুবসংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পী, শ্যামনগর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর, কালিগঞ্জ ছাত্র সমাজের নুরুল ইসলাম বাবু, তালা উপজেলার নজরুল ইসলাম রাজু প্রমুখ। জাতীয় ছাত্র সমাজ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৪শত পথযাত্রী রোজাদারদের ইফতার প্রদান করা হয়। এবং দেশ ও জাতির সমৃদ্ধ কামনা করে বিশেষ মোনাজাত ও পল্লীবন্ধ হোসাইন মোহাম্মদ এরশাদ এঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক শেখ নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াতুল করিম পিটুল, সহ যুগ্ম সাধারণ সম্পাদ নাজমুল হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল কালাম সুজন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি কাজী আমিনুল হক ফিরোজ, জেলা তরুণ পার্টির আহ্বায়ক আবু ইয়াছিন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক শ্রী কমল বিশ্বাস, সদর উপজেলা যুব সংহতির সভাপতি ভাইস-চেয়ারম্যান প্রার্থী বদরুজ্জামান বদু, সাইফুল ইসলাম সদর উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক কায়মুজ্জামান পাভেল, পৌর ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন রুমি , কলেজ ছাত্র সমাজের সভাপতি সাকিব জামান দীপ্ত, সাধারণ সম্পাদক তৌফিক বেলাল, এক নম্বর হোয়াটসঅ্যাপটা সমাজের মোঃ আব্দুল্লাহ সাকিব,
প্রমুখ। এসময় জেলা জাতীয় পার্টি নেতৃবৃন্দ,পৌর জাতীয় পার্টি, জেলা ছাত্র সমাজের ৯ টি ওয়ার্ড এর সভাপতি ও সাধারণ সম্পাদক, কলেজ ছাত্র সমাজের নেতৃবৃন্দ ও ইউনিয়ন জাতীয় পার্টির নেতা কর্মী উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহম্মেদ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রসমাজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আলিম আল রাজী ( রাজ)

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী