বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জামায়াতের উদ্যোগে বিনামুল্যে চক্ষু পরীক্ষা শিবির

আবু সাইদ বিশ্বাস: সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নে কৈখালী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে লাবসা জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে এই মানবিক কর্মসূচি।

এই চক্ষু শিবিরে এলাকার তিন শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। রোগীদের প্রাথমিক চক্ষু পরীক্ষা, ছানি শনাক্তকরণ এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি অনেক রোগীকে ছানি অপারেশনের জন্য সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালে রেফার করা হয়।

চিকিৎসাসেবা পাওয়া রোগীরা জানান, অনেক দিন ধরে চোখের সমস্যায় ভুগলেও চিকিৎসার খরচ ও সুযোগের অভাবে চিকিৎসা নিতে পারছিলেন না। এ শিবির থেকে বিনামূল্যে সেবা পেয়ে তারা স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল (স্যার) তিনি এই দিনব্যাপী চক্ষু পরিক্ষার সেবক সেবিকা ও রোগীদের খোজ খবর নেন এবং পুরো ক্যাম্প পরিদর্শন করে বলেন, “আমরা সমাজের অসহায় মানুষের পাশে থাকতে চাই। কারো চোখের আলো ফিরিয়ে দিতে পারলে সেটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।”

চক্ষু শিবিরটির পরিচালনা করেন করেন গ্রামীণ চক্ষু চক্ষু হাসপাতালের মোঃ আরাফাত হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—লাবসা ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর শহিদুর রহমান, লাবসার সাবেক সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, সাবেক সহকারী সেক্রেটারি মাওলানা ইউসুফ আল আজাদী, যুব বিভাগ সেক্রেটারি মোঃ আরিফুল ইসলাম সহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দরা, স্থানীয় স্বেচ্ছাসেবক, শিক্ষক, সমাজকর্মী এবং স্থানীয় জামাত নেতাদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করে শিবিরটিকে সফল করেন।

গ্রামীণ চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞদের সহযোগিতায় এ মহতী আয়োজন এলাকার দরিদ্র ও অসহায় মানুষের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল