বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জামায়াতের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ও পুরষ্কার বিতরণ

মুহাম্মদ হাফিজ: আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) বিকাল ৪টায় মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৮নং ওয়ার্ড (জেয়ালা, বাধনডাঙ্গা, নুনগোলা) বনাম ৪নং ওয়ার্ড (দহাখোলা, রামচন্দ্রপুর) এর মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোঃ শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব জামায়াতের যুব ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা রবিউল ইসলাম ও সেক্রেটারি আশরাফুল ইসলাম বুলু, ০৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের জামায়াতের আমীর মাওলানা জাকির হোসাইন, ঢাকার পিওর ক্রপস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর আবু জাফর এমডি সালেহ, সাতক্ষীরা সিটি কলেজের সহকারী অধ্যাপক শেখ আবদুল ওয়াদুদ, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের টিম সদস্য মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, বাংলা বাজারের আলোর ঠিকানা প্রকাশনীর প্রকাশক ইসলাম হোসেন ইমন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এসএম রাশিদুজ্জামান রানা, মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাজান আলী এবং সহকারী শিক্ষক মাওলানা আশরাফুজ্জামান খোকন ও মোঃ আব্দুর কাদের, ২নং ইউ: সদস্য মিজানুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও রবি সিম ডিস্টিবিউটর মোঃ ইমরান হোসেন প্রমুখ।

ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের ক্রীড়া সম্পাদক মোঃ হাফিজুর রহমানের মাঠ পরিচালনায় ৪নং ওয়ার্ডকে (দহাখোলা, রামচন্দ্রপুর) ফাইনাল খেলায় হারিয়ে ৮নং ওয়ার্ড (জেয়ালা, বাধনডাঙ্গা, নুনগোলা) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে”বিস্তারিত পড়ুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা ৭৮টি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে একবিস্তারিত পড়ুন

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী

সাতক্ষীরা সদর উপজেলা থ্রি-হুইলার, ফোর হুইলার অটোটেম্পু সমবায় সমিতি যার (রেজিঃ ০৫০২/সাত,বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা
  • কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার
  • ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ-সমস্যার সমাধান