বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব

সাতক্ষীরা প্রতিনিধি: “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” স্লোগান সামনে রেখে সাতক্ষীরার কালীগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবের সভাকক্ষে নলতা হাসপাতাল এন্ড কমিউনিটি হেলথ ফাউণ্ডেশনের কমিউনিটি রেডিও নলতার আয়োজনে বাংলাদেশ কমিউনিটি রেডিও এ্যাসোসিয়েশন বিসিআরএ এর সহযোগিতায় এবং ইউএনডিপি এর র্আথিক সহযোগিতায় “জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক রেডিও ফেস্টিভ্যাল”অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত রেডিও ফেস্টিভ্যাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ার খানম, কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের সাতক্ষীরা ও খুলনা জেলা ম্যানেজার হাফিজুর রহমান। বিসিআর এর প্রতিনীধি ও রেডিও নলতার স্টেশন ম্যানেজার মামুন হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ঠ লেখক ও প্রাবন্ধিক এবং কালিগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক গাজী আজিজুর রহমান। রেডিও ফেস্টিভ্যাল অনুষ্ঠানে শুরুতেই সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। স্বাগত বক্তব্য রাখেন রেডিও নলতার স্টেশন ম্যানেজার মামুন হোসেন। স্বাগত বক্তব্যে তিনি বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প এবং উক্ত প্রকল্পের রেডিও নলতার সার্বিক কার্যক্রম সর্ম্পকে আমন্ত্রিত অতিথি অবহিত করেন। এরপর বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প এবং এর সুফল বিষয়ে প্রজেক্টেরের মাধ্যমে কয়েকটি ভিডিও নাটিকা প্রদর্শন করা হয়। আমন্ত্রিত অতিথিবৃন্দ অত্যন্ত স্বত:স্ফুর্ত ভাবে বিষয় ভিত্তিক নাটিকা উপভোগ করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে রেডিও নলতার সংগীত শিল্পীদের উপস্থাপনায় গ্রাম আদালত এর সুফল এবং কার্যক্রম নিয়ে একটি জারি গান অনুষ্ঠিত হয়। আলোচনা পর্বে গ্রাম আদালত প্রকল্পের জেলা ম্যানেজার হাফিজুর রহমান বাংলাদেশ গ্রাম আদালত ৩য় পর্যায় প্রকল্প এর সার্বিক বিষয়বস্তু সর্ম্পকে নানা তথ্য উপাত্ত,পরিসংখ্যান তুলে ধরেন এবং এটা কিভাবে আরও সমাজের পিছিয়েপড়া জনগোষ্ঠির কাছে এর সুফলের বার্তাটা পৌছে দেওয়া যায় সে বিষয়ে মতামত ব্যক্ত করেন। সেই সাথে প্রত্যেকের অবস্থান থেকে থেকে গ্রাম আদালতের সার্বিক প্রচার, প্রসার আরও কিভাবে বৃদ্ধি করা যায় এবং সেগুলো আরও কিভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়া যায় সে বিষয়ে আলোকপাত করা হয়। আদালতের সার্বিক তথ্য উপাত্তগুলো বেশি বেশি তুলে ধরা যায় এবং সেখানে অল্প সময়ে স্বল্প খরচে, সঠিক বিচার পেতে গ্রাম আদালতের প্রতি সবার আস্থা অর্জনের জন্য উদ্বুদ্ধ করার ব্যাপারে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

পরে রেডিও ফেস্টিভ্যাল অনুষ্ঠানের আকর্ষণূীয় কুইজ পর্ব। গ্রাম আদালতের সার্বিক কার্যক্রম নিয়ে অংশগ্রহণকারী, ছাত্র ছাত্রী, শ্রোতা, সাংবাদিক, শ্রোতাক্লাবের সদস্য, পিছিয়েপড়া জনগোষ্ঠি, স্বেচ্ছাসেবক, ইয়ুর্থ লিডাররা স্বতস্ফুর্ত ভাবে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। কুইজ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেডিও নলতার টেকনিক্যাল অফিসার ও সংবাদ বিভাগের প্রধান রবিউল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন রেডিও নলতার অনুষ্ঠান বিভাগের প্রধান প্রতিমা রানী, সহকারি টেকনিক্যাল অফিসার আব্দুস সালাম প্রমুখ।

এ সময় কুইজ বিজয়ী ব্যাক্তিদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানের সমাপনী এবং সভাপতির বক্তব্য রাখেন বিশিষ্ঠ প্রাবন্ধিক, সাহিত্যিক কালিগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক গাজী আজিজুর রহমান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও রেডিও নলতার কালিগঞ্জ উপজেলা প্রতিনীধি সুকুমার দাশ বাচ্চু।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন

আমাদের একমাত্র সন্তান সঞ্জীবকে হারিয়ে আজ আমরা সম্পূর্ণ অসহায়ত্বের মধ্যে মানবেতর জীবনবিস্তারিত পড়ুন

সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ

আবু বক্কর সিদ্দিক : কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুর রহমানেরবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ