বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিলসেডে এ সভা হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
সভায় শুরুতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী গত মাসের কার্যবিবরণী উপস্থাপন ও গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা করেন।
এরপর চলতি মাসে পুলিশ সদস্যদের নানা আবেদন সভায় উপস্থাপন করা হয়। পুলিশ সুপার মনোযোগ দিয়ে উপস্থিত সদস্যদের সমস্যা শোনেন এবং অনেক সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন। পাশাপাশি কয়েকটি বিষয়ের দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেন। তিনি সদস্যদের সার্ভিস রুলস মেনে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
সভায় পুলিশ সুপার আরও বলেন, ‘মেসে মানসম্মত খাবার নিশ্চিত করতে হবে। ড্রেস কোড মেনে পোশাক পরতে হবে। ছুটি ও টিএ বিলে স্বচ্ছতা বজায় রাখতে হবে। স্বাস্থ্যসচেতনতা, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিচ্ছন্নতা, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার এবং জনসাধারণের সঙ্গে ভালো আচরণ—এসব বিষয়ে সচেতন থাকতে হবে।’ কল্যাণ সভায় অবসর উপলক্ষে কনস্টেবল কাজী মাসুদুর রহমান, তুষার কান্তি ঘোষ ও প্রণব কুমার দে-কে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও স্মারক উপহার দেওয়া হয়। এ ছাড়া ভালো কাজের স্বীকৃতিস্বরূপ কয়েকজন সদস্যকে নগদ অর্থ ও ক্রেস্ট দেন পুলিশ সুপার। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) শেখ ইমরান হোসেন, বিপিএম, পিপিএম; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. আনোয়ারুল কবীর ও মো. শফিকুল ইসলাম; পুলিশ হাসপাতালের চিকিৎসক ডা. আবু হোসেন; জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ডিআইও-১, ওসি (ডিবি), টিআই (অ্যাডমিন)সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী