বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কার্ভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কমিটির বিরুদ্ধে শ্রমিকদের অনাস্থা প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কার্ভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-খুলনা-৭৬৪)- নারিকেলতলা এর নিয়মিত চাঁদা প্রদানকারী ৭০৩ জন সদস্য বর্তমান কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে গতকাল কার্যকরী কমিটির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন ইউনিয়নের শ্রমিকরা।

অনাস্থা প্রস্তাবে উল্লেখ করা হয় বর্তমান কমিটি অবৈধ ও অনির্বাচিত কমিটি। অত্র সৎগঠনের অনুমোদিত গঠনতন্ত্রের ধারা নং-১৬ এবং ধারা নং-১৫ অনুযায়ী অত্র শ্রমিক ইউনিয়নের যাবতীয় সম্পদ ধার-দেনা এবং আয়-ব্যয়ের হিসাব পরীক্ষার জন্য কার্যকরী কমিটি কর্তৃক নিয়োজিত অডিটর দ্বারা বাংলাদেশ শ্রম আইন-২০০৬ সংশোধিত-২০১৩-এর ২০১ (১) ধারা এবং বাংলাদেশ শ্রমবিধিমালা-২০১৫ এর ১৭৫ নং বিধি অনুযায়ী বছরে একবার আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষা করাতে হবে এবং সাধারণ সভায় তা অনুমোদন করে প্রতি বৎসর ৩০ এপ্রিলের মধ্যে বাংলাদেশ শ্রমবিধিমালা-২০১৫ এর ১৭৬ (১) বিধি মোতাবেক ফরম ৬১ (ক) ও (ঘ) অনুসারে বার্ষিক রিটার্ন শ্রম পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন-এর দপ্তরে দাখিল করতে হবে।

তাছাড়া অনুমোদিত গঠনতন্ত্রের ধারা নং-১৯ মোতাবেক প্রতি ০৩ বৎসর অন্তর গোপন ব্যালটের মাধ্যমে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হইবে। কিন্তু গঠনতন্ত্রের প্রতি বর্তমান কমিটি বৃদ্ধাঙ্গালি প্রদর্শন, রাজনৈতিক প্রভাব ও পেশি শক্তির বলে দীর্ঘ ১২থেকে ১৪ বছর যাবৎ কোনরূপ সাধারণ সভা ও নির্বাচন না করিয়া শুধুমাত্র কাগজে-কলমে জাল জালিয়াতির মাধ্যমে ও পেশি শক্তির বলে বর্তমান কমিটি ক্ষমতায় রয়েছে। অনাস্থা প্রস্তাবে আরো বলা হয় সংগঠনের নিজস্ব নামে ও অর্থায়নে ৫ টি ট্রাক ক্রয় করা হয়েছিল কিন্তু সেই ৫ টি ট্রাক সাধারণ শ্রমিকদের অগোচরে কোন রূপ সাধারণ সভার অনুমোদন না নিয়ে বর্তমান কমিটি ৫টি ট্রাকই বিক্রয় করিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে।

তাহা ছাড়া ভোমরা স্থল বন্দরে ট্রাক পার্কিং হইতেও ২০থেকে ৩০ লক্ষ টাকা সংগঠনের নামে চাঁদা আদায় করে আত্মসাৎ করেছে উক্ত অবৈধ কমিটি। উক্ত শ্রমিক ইউনিয়নের সদস্য শেখ মিলন রহমান, মো. মজনু মো. রেজাউল ইসলামসহ শ্রমিকরা জানান, অবৈধ কমিটির অন্যায় ও অর্থ আত্মসাৎ-এর প্রতিবাদ করিলে সাধারণ শ্রমিকদের উপর নেমে আসে নির্যাতন বহিস্কার ও নির্মম অত্যাচার।

যার উদাহরণ প্রতিবাদ কারী বহু শ্রমিকের পরিচয় পত্র নবায়ন না করিয়া আটক রাখা হইয়াছে। যে কারনে শ্রমিকরা ফুসে উঠেছে। তাই শ্রমিকরা উক্ত দুর্নীতিবাজ, অর্থ আত্মসাৎকারী ও সংগঠন বিরোধী কার্যকলাপের কারনে বর্তমান কমিটির প্রতি অনাস্থা প্রস্তাব এনেছে।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী