বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ডা. এমআর খান শিশু হাসপাতালে ৬ পদে প্রার্থী চূড়ান্তের অভিযোগ

জাতীয় অধ্যাপক ডা. এম আর খান শিশু হাসপাতাল সাতক্ষীরায় স্বজনপ্রীতি ও অনুদানের নামে ৬ পদে পরীক্ষার পূর্বেই প্রার্থী নিয়োগের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি তাদের বেতন দেয়া সংক্রান্ত রেজুলেশনে শিশু হাসপাতালের সভাপতি সাতক্ষীরা জেলা প্রশাসক স্বাক্ষর না করে বিধি মোতাবেক নিয়োগ দানের আদেশ দিলে শুরু হয় বিপত্তি। ৮ মার্চ ২০২৬ খ্রিঃ তারিখ রবিবার বেলা ১২টায় আবারও এ নিয়োগ হবে বলে বিশ্বস্ত সুত্রে জানা গেছে।

অনুসন্ধানে জানা গেছে, ডাঃ এম আর খান শিশু হাসপাতাল, সাতক্ষীরায় সম্প্রতি ৬টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রদান করা হয়। পরবর্তীতে অনেকেই এই ৬পদে আবেদন করে। কিন্তু কোন নিয়োগ পরীক্ষা না নিয়ে কৌশলে শিশু হাসপাতালের সাধারণ সম্পাদকের শ্যালিকার ছেলেসহ নির্দিষ্ট ৬ জনকে নিয়োগ দান করা হয়।

তারা হলেন কনসালটেন্ট তনিমা রহমান তমা, সিস্টার পদে স্মৃতি, প্যাথলজিতে রাফিন, এসিসট্যান্ট পদে শওকত মজুমদার ও শান্তা, নাইট গার্ড পদে সজীব। তাদের কয়েকজনের কাছ থেকে প্রতিষ্ঠানে উন্নয়নের জন্য অনুদানের নামে ২ থেকে ৩ লক্ষ টাকা আদায় করা হয় যা প্রতিষ্ঠানের কোন নথিতে লিপিবদ্ধ নেই বলে অভিযোগ চাউর হয়।

গত ১ জানুয়ারি ২০২৬ তারিখে তারা সবাই জয়েন করে। ইতোমধ্যেই জানুয়ারি মাসের বেতন ভাতা তাদের প্রদান করা হয়েছে বলে জানা গেছে। পরবর্তীতে ফেব্রয়ারি মাসের বেতন শীট দেয়ার জন্য তাদের রেজুলেশনে স্বাক্ষর করার জন্য প্রতিষ্ঠানটির সভাপতি জেলা প্রাশাসক সাতক্ষীরা’র নিকট গেলে তিনি বেতন দিতে অস্বীকৃতি জানান এবং পুনরায় ফেয়ার নিয়োগ নেওয়ার আদেশ দেন। যা ৮ মার্চ ২০২৬ খ্রিঃ তারিখে বেলা ১২টায় নিয়োগের দিনক্ষণ নির্ধারিত করা হয়।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ওই নিয়োগ পরীক্ষায় উক্ত প্রার্থীদের টিকিয়ে আনার জন্য শনিবার ৭ মার্চ বেলা সাড়ে নয়টা থেকে ১১টা পর্যন্ত ওই ৬ প্রার্থীদের নিয়ে মিটিং করেন সাধারণ সম্পাদক ও সিনিয়র ডাক্তার সহ কয়েকজন। সেখানে সিদ্ধান্ত হয় ডাঃ আরমান প্রার্থীদের সাথে থাকবে এ নিয়োগ সম্পন্ন করা জন্য। তবে এবারও যে কোন মূল্যে তাদের নিয়োগ দেওয়ার জন্য জোর চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

এসব বিষয়ে জানতে হাসপাতালের সভাপতি ও সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতারের মোবাইল নাম্বারে ফোন দিলে তিনি রিসিভ করেননি।

এদিকে জেলার সচেতনমহলসহ স্থানীয়রা সাতক্ষীরা শিশু হাসপাতালে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থী বাছাইয়ের জোর দাবি জানিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ