বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ডিবি ইউনাইটেড হাইস্কুলের উদ্যোগে আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আন্তঃ স্কুল ও
মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে সদরের ডিবি ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে সাতক্ষীরা জেলা প্রশাসকের পৃষ্ঠপোষকতায় ও ডিবি ইউনাইটেড
হাইস্কুলের আয়োজনে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি
হিসেবে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, ধুলিহর ইউপি
চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী ও ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডিবি ইউনাইটেড
হাইস্কুলের প্রধান শিক্ষক ও “মা” ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফিংড়ী ইউনিয়ন
আওয়ামী রীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. শামছুর রহমান, ডিবি ইউনাইটেড হাইস্কুলের বিদ্যোৎসাহী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ
আব্দুল আহাদ, ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ, গাভা অক্ষয় কুমার মিস্ত্রি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
শাহাজউদ্দিন সরদার, শিক্ষক আবু অহিদ বাবলু প্রমুখ। আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় অংশ নেয় ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুল বনাম গাভা অক্ষয় কুমার মিস্ত্রি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।

শান্তির প্রতিক পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। খেলায় প্রথমার্ধের নির্ধারিত সময়ে কোন দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের খেলার শেষ মুহুর্তে ৩ মিনিট আগে ১টি গোল করে গাভা অক্ষয় কুমার মিস্ত্রি
আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এবং জয়ের লক্ষ্যে পৌছে যায়। সেই সাথে আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফলে ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলকে ১-০ গোলে পরাজিত করে গাভা অক্ষয় কুমার মিস্ত্রি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন একরামুজ্জামান জনি, সহকারি ছিলেন তানজিরুল ইসলাম ও মো. ইসমাইল হোসেন এবং ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন আশরাফ হোসেন। আন্তঃ স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্বার বিতরনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী ও ফুটবল প্রেমী হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করে।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক
মো. মুকুল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্ত করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু

সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকায় জামায়াতে ইসলামীর মাসব্যাপী দাওয়াতি অভিযানের অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা

সড়কে দুর্ঘটনা হ্রাসকল্পে স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি মাসে সচেতনতা প্রচারণা চালাচ্ছেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি
  • সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারী (৪০)’র লা*শ উদ্ধার
  • প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল
  • যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা
  • ১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ
  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা