মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দু:স্থ-মেধাবী প্রশিক্ষনার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক ২০ জন প্রশিক্ষণ প্রাপ্ত দু:স্থ ও মেধাবী প্রশিক্ষনার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে মঙ্গলবার (২৭ মে) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপ পরিচালক নাজমুন নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত দু:স্থ ও মেধাবী প্রশিক্ষণার্থীদের মাঝের সেলাই মেশিন বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল।
এসময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, কম্পিউটার অফিস এপ্লিকেশন প্রশিক্ষক আব্দুল্লাহ আল মামুন,সার্টিফিকেট ইন বিউটিফিকেশ প্রশিক্ষক তাসরিনা খাতুন,শো পিস এন্ড হ্যান্ডিক্রাফট মেকিং প্রশিক্ষক লুৎফুন নাহার বিথী, মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষক মো. জাকির হোসেন,ড্রেস মেকিং এন্ড টেইলারিং প্রশিক্ষক নূরাইয়া নাজনীন প্রমুখ। সাতক্ষীরার বিভিন্ন প্রান্ত থেকে আগত দু:স্থ ও মেধাবী ৩ মাস মেয়াদী ২ সেশনে ৫৪ জন অংশগ্রহণকারীর মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ ২০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে বিনামূল্যে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা

জেলা টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি, জাতীয় দৈনিক প্রগতির সাতক্ষীরা জেলা প্রতিনিধিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বালাইনাশক কোম্পানি ইনতেফা পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজবিস্তারিত পড়ুন

কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস

কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপবিস্তারিত পড়ুন

  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ
  • নতুন কুঁড়ি স্পোর্টস : সাতক্ষীরা জেলার কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • উপকূলের মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন
  • সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষা সহায়তার অঙ্গীকারে ‘এএসপি ডে’ উদযাপিত