শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নবজীবন ও রোটারি ক্লাবের উদ্যোগে স্যানিটেশন বিষয়ে আলোচনা সভা

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ব্যবস্থার আওতায় স্যানিটেশন ল্যাটিন স্থাপন ও স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ব্যবহার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) বিকালে সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়ার্ডের বাটকেখালী ঋষি পাড়ায় নবজীবন ও রোটারি ক্লাব অফ অ্যালট্টুইস্ ঢাকা’র যৌথ আয়োজনে নবজীবন এর নির্বাহী পরিচালক ও দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোটারীয়ান তারেকুজ্জামান খান’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“অশ্রুঝরা
শোকাবহ আগস্ট মাস। শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের যারা শহিদ হয়েছেন, জাতীয় চারনেতা, ভাষা শহিদসহ মহান মুক্তিযুদ্ধে শহিদদের
রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেদাউস দান করেন। সুস্থ্য থাকতে স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ব্যবস্থার বিকল্প নেই। স্বাস্থ্য সচেতন মানুষ সফলতা অর্জন করে। পরিবেশ দূষণ রোধে নবজীবন ও রোটারি ক্লাব অফ অ্যালট্টুইস ঢাকা’র যৌথ উদ্যোগে স্বাস্থ্য সম্মত স্যানিটেশন এর ব্যবস্থা করেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের এই মহৎ কার্যক্রম অব্যাহত রাখবে বলে আমি আশা করি।”

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারি ক্লাব অফ অ্যালট্টুইস্ঢা কা’র চ্যাটার্ড প্রেসিডেন্ট ডেপুটি ডিস্ট্রিক্ট গভর্ণর ৩২৮১ রোটারীয়ান নাজনীন আরা নাজু ও সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র শেখ অনোয়ার হোসেন মিলন প্রমুখ।

সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়ার্ডের বাটকেখালী ঋষি পাড়ায় নবজীবন ও রোটারি ক্লাব অফ অ্যালট্টুইস্ ঢাকা’র সার্বিক সহযোগিতায় স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ব্যবস্থার আওতায় ১৬টি স্যানিটেশন ল্যাটিন স্থাপন করা হয়েছে এবং পর্যায়ক্রমে ঐ এলাকায় স্যানিটেশন ল্যাটিন স্থাপন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া
সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা
বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, নবজীবনের মানব সম্পদ অফিসার রেজাউল ইসলাম, প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেন ও বিশিষ্ট সমাজসেবক মাহফুজার রহমান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়