সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় মাদক উদ্ধার অভিযানে যেয়ে ছুরিকাঘাতে দারোগা আল আমিন আহত

এম ওসমান, বেনাপোল ঃ মাদক উদ্ধার অভিযানে যেয়ে মাদক ব‍্যবসায়ীর ছুরিকাঘাতে শার্শা থানার এএসআই আল আমিন গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা শেষে থানায় নিয়ে গেছে।

রোববার বিকাল সাড়ে ৫টার সময় শার্শা থানার শ‍্যামলাগাছি গ্রামের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।
ঘটনার পরে পুলিশ ঐ এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি বাড়িতে ব‍্যপক ভাংচুর চালিয়েছে।

স্থানীয়রা জানায়, রোববার বিকালে শার্শা থানার এএসআই আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে শ‍্যামলাগাছি গ্রামে মাদক আস্তানায় অভিযান চালিয়ে একজন মাদক ব‍্যবসায়ীকে আটক করে। এসময় ঐ মাদক ব‍্যবসায়ীকে ছাড়িয়ে নিতে পুলিশের উপর আক্রমণ করে মাদক ব‍্যবসায়ীরা এবং এএসআই আল আমিনকে গুরুতর আহত করে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে জরুরী বিভাগের চিকিৎসা ডাক্তার শুভেন্দু কুমার মজুমদার জানান, বিকালে আহত অবস্থায় একজন পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নিয়ে আসে। তার হাতে এবং হাটুতে ছুরিকাঘাতে আঘাতের চিহ্ন রয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম বলেন, ঘটনা তদন্ত চলছে। উদ্ধার অভিযান অব‍্যহত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী

মাদক নির্মূলে সরকারের কঠোর অবস্থানের মধ্যেও যশোরের শার্শা সদর ইউনিয়নের শ্যামলাগাছীর ত্রিমোহনীবিস্তারিত পড়ুন

ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি শেষেবিস্তারিত পড়ুন

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ভ্যান থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ডবিস্তারিত পড়ুন

  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি