বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় নানা কর্মসূচির মধ্যদিয়ে সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার প্রত্যুষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ৩১ বার তোপর ধ্বনীর মাধ্যমে দিবসটির শুভ সূচনা
করা হয়।
এরপর সকাল ৭ টায় শহরের খুলনা রোড মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
সকাল ৮টায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী সাতক্ষীরা ষ্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে দেন।
পরে পুলিশ, বিএনসিসি ও বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সমম্বয়ে দৃষ্টি নন্দন মার্চপাস্ট ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এরপর সাতক্ষীরা সদর হাসপাতালে রক্তদান কর্মসুচিরর উদ্বোধন করা হয়।
সকাল ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করা হয়।
এরপর জেলা শিল্প কলা একাডেমীতে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরনী ও মুক্তিযোদ্ধা বিষয়ক প্রমাণ্য চলচিত্র প্রদর্শন করা হয়। এরপর এক একে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় সকল ধর্মীয় উপসানলয়ে বিশেষ প্রার্থনা, মহান মুক্তিযোদ্ধাদের উপর প্রমান্য চলচিত্র প্রদর্শনী, কারাগার, হাসপাতাল, সরকারী শিশু সদন ও এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। এরপর মহিলা ক্রীড়া সংস্থা ও লেডিস ক্লাবের উদ্যেগে সরকারী বালিকা বিদ্যালয়ে আলোচনাসভা ও ক্রীড়া অনুষ্ঠনের আয়োজন করা হয়। সন্ধ্যায় জেলার গুরুত্বপূর্ণ স্থান, স্থাপনা, ভবন ও প্রধান প্রধান সড়কে আলোকসজ্জা ও সাজসজ্জাকরনের ব্যবস্থা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার