বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঈদ উপলক্ষে

সাতক্ষীরায় নিরাপদ সড়ক চাই এর উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: প্রতি বছরের ন্যায় ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে নিরাপদ সড়ক চাই এর উদ্যোগে সাতক্ষীরায় সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা শাখার আয়োজনে শহরের সরদারপাড়া মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মহিদার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে বক্তব্য রাখেন নিসচা সাতক্ষীরা শাখার সহ—সভাপতি অধ্যক্ষ নূর মোহাম্মাদ পাড়, সহ সভাপতি সাংবাদিক আবু সাঈদ বিশ্বাস, কার্যকরী সদস্য তৌফিকুজ্জামান লিটু, নামজুল আলম মুন্না।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ দিদারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী মিটন, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, যুব বিষয়ক সম্পাদক মোঃ আনিছুর রহমান, মোঃ আসাদুজ্জামান খান, মোহাম্মাদ হাফিজ,সদস্যঅধ্যক্ষ মোঃ মোরশেদুল হক, মোঃ আতিকুজ্জামান, মোঃ জাকিরুল ইসলাম, মোঃ আতিয়ার রহমান, মোঃ দেলোয়ার হোসেন, আসিফুল আলম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বিগত ১ বছরে সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় ৫০ জন এবং চলতি বছর ৩০ এর অধিক নিহত হয়েছে। আমাদের সড়কে যেভাবে নিহত হয়, সড়কে যে নিরাপত্তা দরকার তা আমরা কিছুই দেখতে পাইনা। ফলে আমরা বাড়ি থেকে বের হওয়ার পরে বাসায় ফিরে যাবো একথা বলতে পারিনা। বিগত সরকারের আমলে যেভাবে জীবনের ঝুকি নিয়ে চলাচল করেছি বর্তমান সময়েও সড়কের নিরাপত্তা না থাকার কারণে সাতক্ষীরার ২২ লক্ষ মানুষ নিরাপত্তা ঝুঁকি নিয়ে চলাচল করছে।বিশেষ করে বাস চালকদের জন্য নিসচার পরামর্শগুলো হলো, ওভার স্পিডে গাড়ি চালাবেন না, ঝুঁকিপূর্ণ ওভার টেকিং করবেন না। ক্লান্তি বা অবসাদ বা অসুস্থ অবস্থায় গাড়ি চালাবেন না। ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র সবসময় সঙ্গে রাখুন। আঞ্চলিক সড়ক/মহাসড়কে চলাচলের ক্ষেত্রে প্রয়োজনে পুলিশের নির্দেশনা মেনে চলুন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী